Sentence  কাকে বলে?Sentence  কত প্রকার ও কি কি?

Ans: কতকগুলো Word একত্রে পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে Sentence বলে। যেমনঃ Mina learns her lesson regularly.  Dhaka is a big city.

 

Parts of the sentence

Sentence এ আমরা যা বলি বা লিখি তার দুইটি অংশ থাকে। যথাঃ

# Subject-উদ্দেশ্য-

# Predicate- বিধেয়

 

# Subject: Sentence এ যে ব্যক্তি, বস্তু, স্থান, বা বিষয় সম্পর্কে কিছু বলা হয় তাকে subject বলে। 

# Predicate : Sentence Subject সম্পর্কে যা বলা হয় তাকে Predicate বলে।

Subject

Predicate

My brother khaled

Dhaka

The red diary

Is a student of Dhaka Collage.

Is the capital of Bangladesh.

belongs to Habib.

 

Note: sentence এ সাধারণত subject আগে এবং predicate পরে বসলে ও কখনো কখনো subject, predicate এর পরে বসে। আবার কখনো subject উহ্য থাকে। যেমনঃ Silver and gold have I none. Sit down. Do not tell a lie.

 

 

Kinds of sentence

অর্থভেদে Sentence পাঁচ প্রকার। যথাঃ

# Assertive  sentence –বিবৃতিমূলক বাক্য  

# Interrogative sentence-প্রশ্নবোধক বাক্য

# Imperative sentence –অনুজ্ঞাসূচক বাক্য

# Optative sentence –প্রার্থনামূলক বাক্য

# Exclamatory sentence –বিস্ময়সূচক বাক্য

 

# Assertive  sentence : যে Sentence এ কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বা বিবৃতিমূলক বাক্য বলে। যেমন :-

She walks a mile everyday.

Minara does not like green tea.

Assertive sentence দুই প্রকারঃ যথা-

(A) Affirmative sentence  ( হ্যাঁ-বোধক বাক্য )

(B) Negative sentence (না-বোধক বাক্য )

 

# Affirmative sentence : যে sentence দ্বারা  কোন কিছু স্বীকার করা হয় তাকে Affirmative sentence বা হ্যাঁ- বোধক বাক্য বলে। যেমনঃ

 Rafeza keeps her diary.

Rumana will go home today.

 

# Negative sentence: যে sentence দ্বারা  কোন কিছু অস্বীকার করা হয় তাকে Negative  sentence বা না-বোধক বাক্য বলে। যেমনঃ

 Rafeza does not keep her diary.

Rumana will not go home today.

 

# Interrogative sentence: যে sentence দ্বারা কোন কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় বা জিজ্ঞেস করা হয় তাকে Interrogative sentence বলে। যেমনঃ

What is your name?

Do you know him?

Interrogative sentence সাধারণত দুই ভাবে গঠিত হয়।

*Auxiliary verb আগে বসিয়ে।

* WH  Word দ্বারা ।

বহুল ব্যবহ্রত  WH  Word গুলো Who, Where, When, What, How,

Whom, Which,

 

 

# Imperative sentence: যে sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, ইত্যাদি বুঝায় তাকে  Imperative sentence বলে। এ ধরনের sentence  সমূহ সাধারণত verb দ্বারা শুরু হয় এবং subject উহ্য থাকে।  যেমনঃ

Follow my example.

Listen to what he say.

Don’t tell a lie.

Don’t make a noise.

 

# Optative sentence: যে sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative sentence বলে। এ ধরনের sentence সাধারণত may দ্বারা শুরু হয়ে থাকে। যেমনঃ

May Allah bless you.

May you have a happy life.

May you be successful.

তবে কখনো কখনো May উহ্য থাকে যেমনঃ Long live our president.

 

# Exclamatory sentence: যে sentence দ্বারা মনের আকস্মিক আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে Exclamatory sentence বলে। এ ধরনের sentence সাধারনত what a/ what an/ how দ্বারা শুরু হয় এবং বাক্যের শেষে (!) এই চিহ্ন বসে। যেমনঃ

What a beautiful picture it was!

What an ugly bird it is!

What a fool you are!

 

Kinds of sentence according to structure.

গঠনরীতি অনুসারে sentence তিন প্রকার। যথাঃ-

# Simple sentence-সরল বাক্য

# Complex sentence-জটিল বাক্য 

# Compound sentence-যৌগিক বাক্য

নিচের Sentence গুলো লক্ষ করি।

Runa can draw pictures.

I know that Runa can draw pictures.

Runa can draw pictures and it is known to all.

উপরের sentence তিনটি লক্ষ করলে দেখা যায় যে, প্রথম sentence এ একটিমাত্র subject এবং একটিমাত্র finite verb রয়েছে। দ্বিতীয় sentence এ একটি principal  clause (I know ) এবং একটি sub-ordinate clause ( that Runa can draw picture ) রয়েছে। আবার তৃতীয় sentence এ দেখা যায় দুইটি Independent clause বা principal  clause—Co-ordinating conjunction “and ” দ্বারা যুক্ত রয়েছে। এ sentence তিনটি হলো যথাক্রমে, Simple sentence, Complex sentence এবং compound sentence.

সুতরাং বলা যায়।

যে sentence এ একটি subject এবং একটি Finite verb থাকে তাকে simple sentence বলে।

যে sentence এ একটি Principal  clause এবং এক বা একাধিক Sub-ordinate  clause থাকে তাকে Complex sentence বলে।

যে sentence এ একাধিক clause যখন co-ordinating conjunction  (সংযোজক অব্যয় ) দ্বারা যুক্ত হয় তখন তাকে Compound centence বলে।

Compound sentence কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ-

# Double sentence- যে compound sentence এ দুইটি principal clause থাকে তাকে Double sentence বলে। যেমনঃ- I went to him and informed him that Mr.Seraj would go on the second flight.

# Multiple sentence- যে Compound sentence এ দুয়ের অধিক Principal  clause থাকে তাকে Multiple sentence বলে। যেমনঃ- When the office hour was over, I stopped working, went to him and  informed him that Mr. Seraj would go on the second flight.

# Contracted  sentence যখন কোন Compound sentence এ একই word এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য তা সংক্ষিপ্ত আকারে লেখা হয় তখন তাকে Contracted  sentence বলে। যেমনঃ- Samim went to madrasah, joined  the coaching class and came back.