শিক্ষক মানুষ গড়ার কারিগর - এই বহুল প্রচলিত কথাটি কখন, কোথায়, কে প্রথম বলেছিলেন তা জানা যায় না, তবে কারিগর শব্দটি বিশ্লেষণ করলে শিক্ষণের জন্য অত্যাবশ্যক দক্ষতা সম্পন্ন একজন মানুষকেই মনে পড়ে । কারণ শিক্ষণ শিক্ষকের কাজ । বহুযুগ ধরে শিক্ষকের যে ভাবমূর্তি আমাদের মানসপটে চিত্রিত হয়ে আছে, তা হলো একজন মানুষ যার আদর্শ, নীতি,বিশ্বাস, মূল্যবোধ, দর্শন এসব অনুসরনযোগ্য এবং সমাজের সর্বস্তরের মানুষ তা অনুসরন করে উত্তম মানুষ হয়ে গড়ে উঠবে ও উন্নত সমাজ গঠন করবে । বোধ হয় এমন একটি ধারণা থেকেই শিক্ষককে মানুষ গড়ার কারিগর হিসাবে আখ্যায়িত করা হয়েছে।
বিশ্বাস ও মূল্যবোধের ধরণাঃ
বিশ্বাস আমরা সেই সব ক্ষেত্র বা ধারণাকে বলতে পারি যা আমাদের দৈনন্দিন জীবনকে অর্থবহ করে তোলে ও স্বাচ্ছন্দ দেয়।
মূল্যবোধ হলো বিশ্বাসের ক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করা বা মূল্য আরোপ করা । সাধারণ অর্থে একজন আদর্শ ব্যক্তির জীবনের গুনাবলীকে মূল্যবোধ বলা যেতে পারে।