৮ম শ্রেণির আইসিটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
১ । কর্মসৃজন ও কর্ম প্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী ভূমিকা পালন করে বলে তুমি মনে করো?
২ । “সংযুক্তিই উৎপাদনশীলতা” উক্টিটি বিশ্লেষণ করো।
৩ । বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার কীভাবে নতুন কর্ম সৃজনের দিগন্ত উন্মোচন করেছে? সংক্ষেপে লেখ।
৪ । আউটসোর্সিং বলতে কী বোঝ? সংক্ষেপে বর্ণনা দাও।
৫ । যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর।
৬ । তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কমী তার কর্মে অনেক দক্ষ হয়ে ওঠে – উক্তিটি বুঝিয়ে লিখ ।
৭ । গবেষণাগার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।
৮ । চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা কর।
৯ । ব্যবসাক্ষেত্রে আইসিটির গুরুত্ব ব্যাখ্যা করো।
১০ । কিভাবে আইসিটি বিশ্বকে পরিবর্তন করতে পারে? বর্ণনা করো।

= = = ১ম অধ্যায় = = =
প্রশ্ন ১ : কর্মসৃজন ও কর্ম প্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী ভূমিকা পালন করে বলে তুমি মনে করো?
উত্তর: বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বে কর্মসৃজন ও কর্ম প্রাপ্তি এক নতুন মাত্রা পেয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি হলো নতুন কাজের সুযোগ সৃষ্টি। তথ্য প্রযুস্তির বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বা বেশ কিছু কাজের ধারা পরিবর্তিত হয়েছে বটে, তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
এক গবেষণায় দেখা গেছে, প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের ফলে নতুন ৮০টি কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। মানুষ এখন ঘরে বসেও তথ্য ও যোগাযোগ প্রযুস্তির কল্যাণে আয় করতে পারছে। সুতরাং বলা যায়, কর্মসূজন ও কর্ম প্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুস্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
প্রশ্ন ২ : “সংযুক্তিই উৎপাদনশীলতা” উক্টিটি বিশ্লেষণ করো।
উত্তর: “Connectivity is Productivity”- কথাটির অর্থ হলো- সংযুক্তিই উৎপাদনশীলতা । তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদনশীলতার বৃদ্ধিকে বাঙালি শিক্ষাবিদ ও বর্তমান আমেরিকার ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি – এর অধ্যাপক ড, ইকবাল কাদির সংজ্ঞায়িত করেছেন “Connectivity is Productivity” অর্থাৎ “সংযুক্তি উৎপাদনশীলতা” কথাটি বলে। কথাটি দ্বারা বোঝানো হয়েছে প্রযুক্তির সাথে উৎপাদনশীলতার সম্পর্কের কথা। প্রযুক্তির সাথে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে। ফলে তৈরি হয় নতুন নতুন কর্মদ্যোগ। সৃষ্টি হয় নতুন কাজের সুযোগ । এর ফলে কর্মসূজন ও কর্মপ্রাপ্তির এক নতুন জগৎ সৃষ্টি হয়। সামগ্রিকভাবে দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
প্রশ্ন ৩ : বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার কীভাবে নতুন কর্ম সৃজনের দিগন্ত উন্মোচন করেছে? সংক্ষেপে লেখ।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়ে। ফলে সৃষ্টি করে নতুন নতুন -কর্মসংস্থান। তদুপরি বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার-এ নতুন কর্ম সৃজনের দিগন্ত উল্মোচন হয়েছে। নিচে তা সংক্ষেপে লেখা হলো: মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ: দেশের প্রায় ৯ টি মোবাইল অপারেটর কোম্পানিতে বিপুলসংখ্যক কমীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মোবাইল কোম্পানিই বর্তমান দেশের প্রযুক্তি বিষয়ক কোম্পানি। মোবাইল ফোনসেট বিক্রয়, বিপনন ও রক্ষণাবেক্ষণ: দেশের প্রায় ১২ কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোন সেট সরবরাহ, সেগুলোর বিপনন, ইত্যাদি বিভিন্ন মানের সেবার জন্য বিপুল পরিমাণ কর্মীর চাহিদা সৃষ্টি হয়েছে। বিভিন্ন মোবাইল সেবা প্রদান: বর্তমানে মোবাইলে নতুন নতুন সুযোগ সুবিধা যুক্ত হওয়ায় সৃষ্টি হচ্ছে বিভিন্ন মোবাইল সেবাকেন্দ্র। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। নতুন খাতের সৃষ্টি: মোবাইলে প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিংয়ের মতো অসংখ্য নতুন খাতের সৃষ্টি হয়েছে। যার মাধ্যমে অনেক নতুন কালির কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
প্রশ্ন ৪ : আউটসোর্সিং বলতে কী বোঝ? সংক্ষেপে বর্ণনা দাও।
উত্তর: ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ায় সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করে থাকে। এটিকে বলা হয় আউটসোর্সিং। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারে। এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষা দক্ষতাও সমানভাবে প্রয়োজন হয়। এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো ওডেস্ক, ফিল্যান্সার এবং ইল্যান্স ইত্যাদি। বর্তমানে বাংলাদেশের প্রায় তিরিশ সহস্রাধিক মুক্ত পেশাজীবী এই সকল সাইটের মাধ্যমে আন্তকর্মসংস্থানে সক্ষম হয়েছে।
প্রশ্ন ৫ : যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমানে অসাধারণ ভূমিকা রাখছে। প্রযুক্তির ক্রমাগত উন্নয়নের ফলে বদলে গেছে যোগাযোগের ধরণ। ব্রডকাস্ট পদ্ধতির সাহায্যে রেডিও বা টেলিভিশন যোগাযোগের অন্যতম প্রযুক্তি হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট ভিত্তিক কাগজ ও ম্যাগাজিন ব্রডকাস্ট যোগাযোগের উদাহরণ । দ্বিমুখী যোগাযোগের ক্ষেত্রে টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট বর্তমানে বহুল প্রচলিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে মানুষের নতুন একটি পরিচয় হলো ই-মেইল এড্রেস। কয়েকটি অক্ষর দিয়ে একটি ই-মেইল এড্রেস তৈরি হয় এবং এটি দিয়ে পৃথিবীর যেকোনো জায়গা থেকে যোগাযোগ করা যায়। পৃথিবীর মানুষের ভেতর এখন যোগাযোগের বেশির ভাগই হয়ে থাকে ই-মেইলের সাহায্যে। আজকাল সামাজিক যোগাযোগের নতুন একটি বিষয় শুরু হয়েছে। এটি একই সাথে একমুখী ব্রডকাস্ট এবং দুইমুখী ব্যক্তিগত যোগাযোগ। এই সামাজিক নেটওয়ার্ক করে আজকাল একজন একসাথে অনেকের সাথে যোগাযোগ করতে পারে, সংগঠিত হতে পারে। কাজেই তথ্যপ্রযুত্তি সারা পৃথিবীর সকল মানুষের ভেতর যোগাযোগটা বাড়িয়ে দিয়ে একটি নতুন পৃথিবীর জন্ম দিতে শুরু করেছে। যেখানে ভার্চুয়াল জগতে সবাই সবার পাশে দাঁড়িয়ে আছে।
প্রশ্ন ৬ : তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কমী তার কর্মে অনেক দক্ষ হয়ে ওঠে – উক্তিটি বুঝিয়ে লিখ ।
উত্তর: তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। প্রযুক্তির কারণে অনেক কাজের ধরণ প্রতিনিয়ত বদলে যাচ্ছে। ফলে একজন কর্মীর দক্ষ হয়ে ওঠার পেছনে নিচের বিষয়গুলো ভূমিকা রাখে: তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে পরিবর্তিত পরিস্থীতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয়। ফলে দক্ষতা উন্নয়নের কর্মসূচিগুলোতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসেই করা সম্ভব হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা না থাকলে যে কাজ সম্পন্ন করা যেত না, এরূপ অনেক কাজ কম্পিউটারের সহায়তায় সহজে সম্পন্ন করা যাচ্ছে। যেমন ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং। অনেকে ঘরে বসে কাজ করছে। ফলে অনেক প্রতিষ্ঠানই এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ সকল প্রতিষ্ঠানে সহায়ক কর্মীর সংখ্যা যেমন কমেছে, তেমনি তাদের কাজের ধরনও পাল্টে গেছে। স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতাও ক্রমান্বয়ে হাস পাচ্ছে।
প্রশ্ন ৭ : গবেষণাগার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য প্রযুক্তির কারণে গবেষণার জগতে শুধু যে একটা বিশাল উন্নতি হয়েছে তা নয় বলা যেতে পারে এখানে সম্পূর্ণ নতুন একটা মাত্রা যোগ হয়েছে। মানুষ এখন সাহিত্য, শিল্প বা সমাজবিজ্ঞান অথবা গণিত, প্রযুক্তি আর বিজ্ঞান, যা নিয়েই গবেষণা করুক না কেন তারা কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তির সাহায্য ছাড়া সেই গবেষণার কথা চিন্তাও করতে পারে না। বর্তমানে সকল বৈজ্ঞানিক কর্মকাণ্ড কম্পিউটারের ওপর নির্ভরশীল। পদার্থের অণু-পরমাণুর গঠন প্রকৃতি, রাসায়নিক দ্রব্যের বিচার বিশ্লেষণে, জটিল গাণিতিক হিসাব-নিকাশে, প্রাণিকোষের গঠন প্রকৃতি বিশ্লেষণে, উষধের মান নিয়ন্ত্রণে, সূর্যের আলোকমণ্ডল ও বর্ণমণ্ডলের মৌলিক পদার্থের অবস্থান নির্ণয়ে কম্পিউটার একটি অত্যাধুনিক প্রযুক্তি। মহাকাশযান ডিজাইন, পাঠানোর পরিকল্পনা ও বাস্তাবয়ন কম্পিউটার দ্বারা দ্রুত সমাধান করা হয়।
প্রশ্ন ৮ : চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা কর।
উত্তর: চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে কম্পিউটারের দ্বারা রোগ নির্ণয় ও ওষুধের মান নিয়ন্ত্রণের কাজ করা হয়। ফলে ভুল হবার সন্তাবনা কম থাকে। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়। রোগীর সব লক্ষণ ও রক্ত, মৃত্র ইত্যাদি পরীক্ষার ফল কম্পিউটারে ইনপুট দিলে কম্পিউটার উভয়ের তুলনা করে সম্ভাব্য রোগ বলে দেয়। এছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত স্ক্যান্যার মস্তিষ্ক ও শরীরের অন্যান্য গুরুতপূর্ণ ইউনিট সূক্ষ্মভাবে বিচার করে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা বা থাকলে কী ধরনের অস্বাভাবিকতা আছে তা বলে দিতে পারে। চিকিৎসা ছাড়াও হাসপাতাল ও ক্লিনিকের প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করার জন্য কম্পিউটার গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে ক্যান্সার রোগের চিকিৎসা ও টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কে কম্পিউটারের সাহায্যে গবেষণা কাজ করা হয়। এছাড়া চোখের ক্ষমতা নির্ণয়, এক্স-রে ইত্যাদি অনেক পরীক্ষায় কাজ কম্পিউটর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে করা হয়। সম্প্রতি ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তির সাহায্যে বহু দূরবর্তী স্থান থেকেও চিকিৎসা সুযোগ প্রদান ও গ্রহণ করা শুরু হয়েছে।
প্রশ্ন ৯ : ব্যবসাক্ষেত্রে আইসিটির গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: জীবনের অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির প্রয়োগ ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তনের সূচনা করেছে। যেকোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কম সময়ে এবং কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দুততম সময়ে তা ভোক্তার কাছে পৌছে দেওয়া। পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কমীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতার মান উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং সবশেষে পণ্য বা সেবার বিনিময় মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হার্ডওয়্যার, সফটওয়্যারের সমন্বিত এবং উদ্ভাবনী প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের ব্যবসার উন্নয়নের পাশাপাশি মুনাফাও বাড়াতে পারে। তাই বলা যায় ব্যবসা-বাণিজ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ১০ : কিভাবে আইসিটি বিশ্বকে পরিবর্তন করতে পারে? বর্ণনা করো।
উত্তর: আইসিটি আজ বিশ্ব পরিচালনায় মূল চাবিকাঠি। সমস্ত ক্ষেত্রে আজ আইসিটির প্রভাব লক্ষ্য করা যায়। যেকোনো জনপদকে উন্নত হিসেবে প্রতিষ্ঠা করতে আইসিটি ছাড়া উপায় নেই। কারণ যেকোনো উন্নয়নমূলক কাজ আজ আইসিটি নির্ভর হয়ে গেছে। শুধু তাই নয়, মানুষের দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজ আজ আইসিটি নির্ভর। কর্মসূৃজন-কর্মপ্রাপ্তি, যোগাযোগ, ব্যবসা, সরকারি কাজ, চিকিৎসা, গবেষণা সব কিছু আজ আইসিটি দ্বারা প্রভাবিত। মানুষ আইসিটিকে ভিত্তি করে জীবনযাত্রার মান উন্নয়ন করছে। পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বলা যায়, আইসিটি বিশ্বকে খুব সহজেই পরিবর্তন করতে পারে।
বহুনির্বাচনি প্রশ্ন ১ম অধ্যায়
১. ‘Connectivity is Productivity’-বলতে কী বোঝায়?
ক প্রযুক্তিতে জনগণের সংযুক্তি কমলে উৎপাদনশীলতা কমে
খ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা কমে
√ গ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা বাড়ে
ঘ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি কমলে উৎপাদনশীলতা বাড়ে
২. পাবলিক পরীক্ষার ফলাফল জানা যায় নিচের কোনটির সাহায্যে?
ক টেলিভিশন
খ ফ্যাক্স
√গ মোবাইল ফোন
ঘ রোবট
৩. ইন্টারনেট সেবা পাওয়া যায় নিচের কোন যন্ত্রটির সাহায্যে?
ক টেলিভিশন
খ ফ্যাক্স
√গ মোডেম
ঘ রোবট
৪. মোডেমের সাহায্যে ইন্টারনেট সংযোগ নিতে চাইলে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হবে?
√ক কম্পিউটার
খ CD
গ DVD
ঘ রাউটার
৫. ড. ইকবাল কাদির কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?
ক Dhaka Univeristy √খ. MIT গ Oxford University ঘ Cambridge University
৬. বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানটি সংক্ষেপে বুয়েট নামে পরিচিত? (জ্ঞান)
ক ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় √গ. বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘ শাহজালাল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৭. একস্থান থেকে অন্যস্থানে টাকা পাঠানো যায় নিচের কোনটির সাহায্যে? (জ্ঞান)
ক টেলিভিশন খ ফ্যাক্স গ রোবট √ঘ. মোবাইল
৮. অল্প কিছুদিন আগেও চাকরির দরখাস্ত লিখতে মানুষ কোনটি ব্যবহার করত? (অনুধাবন)
ক কাগজ-কলম √খ. টাইপ রাইটার গ কম্পিউটার ঘ ল্যাপটপ
৯. পূর্বের তুলনায় বর্তমানে চাকরির দরখাস্ত করা অনেক সহজ। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক এখন ঘরে বসেই পত্রিকা পাওয়া যায় খ এখন সবার ঘরে টাইপ রাইটার আছে গ এখন দরখাস্ত টাইপ করার দরকার হয় না √ঘ. এখন ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই দরখাস্ত করা যায়
১০. চাকরির খবর সাধারণত কিসে ছাপা হয়? (জ্ঞান)
√ক. পত্রিকায় খ দেয়ালে গ পাঠ্যপুস্তকে ঘ প্রোফাইলে
১১. অনলাইনে ট্রেনের টিকেট কেনার জন্য ব্যবহৃত মাধ্যম কোনটি? (জ্ঞান)
ক এটিএম খ রোবট গ ফ্যাক্স √ঘ. ইন্টারনেট
১২. সাবরিনার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ লাগানো আছে। প্রযুক্তি ব্যবহার করে সে কোন কাজটি করতে পারবে? (প্রয়োগ)
ক খাবার রান্না করা √খ. ট্রেনের টিকেট কাটা গ পড়া মুখস্থ করা ঘ ঘর পরিষ্কার করা
১৩. আমাদের দুনিয়াটা খুব দ্রুত বদলে যাচ্ছে। এর পেছনে কার অবদান সবচেয়ে বেশি? (উচ্চতর দক্ষতা)
ক বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তির খ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির গ বিজ্ঞান ও চিকিৎসা প্রযুক্তির √ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
১৪. ইন্টারনেটের মাধ্যমে দরখাস্ত পাঠানো সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
ক অধিক ব্যয় ও সময় সাপেক্ষ খ অধিক ব্যয় ও ঝামেলাপূর্ণ √গ. সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ী ঘ সময় সাশ্রয়ী কিন্তু ব্যয়বহুল
১৫. বিদেশ থেকে টাকা পাঠাতে এখন- (অনুধাবন)
i. সময় কম ii. অল্প টাকা লাগে iii. কোনো ঝামেলা পোহাতে হয় না
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ ঘ. i, ii ও iii
১৬. আবিদের ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দেয়া আছে। সে তার ল্যাপটপটি ব্যবহার করতে পারবে- (প্রয়োগ)
i. চাকরির দরখাস্ত করতে
ii. পড়া মুখস্থ করতে
iii. ট্রেনের টিকিট কাটতে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
√খ. i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
১৭. শামীমা ঘরে বসে চাকরির দরখাস্ত করতে চায়। এজন্য তার লাগবে- (প্রয়োগ)
i. টাইপ রাইটার ii. ল্যাপটপ iii. মডেম
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √গ. ii ও iii ঘ i, ii ও iii
১৮. আজ শাওনের পিইসি পরীক্ষার ফলাফল বের হয়েছে। সে আজই তার ফলাফল জানতে যেসব মাধ্যমের সাহায্য নিতে পারে- (প্রয়োগ) i. পত্রিকা ii. ইন্টারনেট iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ গ. ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও :
জুঁইয়ের দাদু প্রতিদিন প্রাতঃভ্রমণ থেকে ফিরে এসে পত্রিকা নিয়ে বসেন। আজ জুঁই তার দাদুকে পত্রিকা পড়ার জন্য ল্যাপটপের সামনে বসিয়ে দিল। ১৯. অনুচ্ছেদে আলোচিত বিষয়টি মূলত কী? (প্রয়োগ) √ ক. সংবাদ প্রকাশের মাধ্যম খ বিনোদন লাভের মাধ্যম গ বিজ্ঞাপন প্রকাশের মাধ্যম ঘ গণসচেতনতা সৃষ্টির মাধ্যম ২০. জুঁইয়ের দেয়া প্রযুক্তিটি ব্যবহার করলে অতিরিক্ত সুবিধা হিসেবে জুঁইয়ের দাদু- (উচ্চতর দক্ষতা) i. একাধিক পত্রিকা পড়তে পারবেন ii. বিগত তারিখের পত্রিকা পড়তে পারবেন iii. অনলাইন জরিপে অংশ নিতে পারবেন নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii গ ii ও iii √ ঘ. i, ii ও iii ২১. আউটসোর্সিং এর জন্য কোনটি আবশ্যক? ক রাউটার √ খ. ইন্টারনেট গ সুইচ ঘ পেনড্রাইভ ২২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমাজে কোন স্তরে পরিবর্তন সূচনা করেছে? (জ্ঞান) ক নিম্নস্তরে খ মধ্যস্তরে গ উচ্চস্তরে √ ঘ. বিভিন্ন স্তরে ২৩. এমআইটি-এর পূর্ণরূপ কী? (জ্ঞান) ক মাস্টার অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলোজি √ খ. ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি গ মাল্টি লেভেল ইনফরমেশন টেকনোলজি ঘ মাল্টি ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ২৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে কোনটি ঘটেছে? (অনুধাবন) ক বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমেছে খ বিশ্বব্যাপী বেকারের সংখ্যা বেড়েছে √ গ. বিশ্বব্যাপী নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে ঘ বিশ্বব্যাপী সনাতনী কাজের চাহিদা বৃদ্ধি পেয়েছে ২৫. ’25. ‘Connectivity is Productivity”-এটা কার সংজ্ঞা? (জ্ঞান) ক মোস্তাফা জব্বার √খ. ড. ইকবাল কাদির গ ড. হুমায়ুন রশিদ ঘ ড. জিন হেনরি ২৬. বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলোতে মানুষের পরিবর্তে বর্তমানে কী ব্যবহার করা হয়? (জ্ঞান) ক কম্পিউটার খ ইন্টারনেট √গ. রোবট ঘ মোবাইল ২৭. তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীর কী বৃদ্ধি পায়? (জ্ঞান) ক বেতন √খ. দক্ষতা গ সমন্বয়হীনতা ঘ ব্যস্ততা ২৮. তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কর্মীরা অনেক দক্ষ হয়ে উঠছে। এর প্রভাব কী? (উচ্চতর দক্ষতা) ক সমাজে বেকার সমস্যা বৃদ্ধি খ প্রতিষ্ঠানের সকল কাজের ধরন পরিবর্তন √গ. প্রতিষ্ঠানের কম কর্মী দ্বারা বেশি কাজের সুযোগ সৃষ্টি ঘ প্রতিষ্ঠানের অদক্ষ কর্মীদের চাকরির ঝুঁকি বৃদ্ধি ২৯. এটিএম এর পূর্ণরূপ কী? ক আর্মি ট্রেনিং মেশিন খ এসিসটেন্ট ট্রেনারস মিটিং গ এসোসিয়েশন অব ট্রেনিং ম্যানেজার √ ঘ. অটোমেটেড টেইলর মেশিন ৩০. ব্যাংকের এটিএম মেশিন ব্যবহার করে কী করা যায়? (জ্ঞান) √ক. নগদ অর্থ তোলা যায় খ নগদ অর্থ জমা দেওয়া যায় গ যেকোনো পণ্য ক্রয় করা যায় ঘ যেকোনো পণ্য বিক্রয় করা যায় class 8 ict chapter 1 mcq

| Company | Contact | Country | Company | Contact | Country |
|---|---|---|---|---|---|
| Company | Contact | Country | Company | Contact | Country |
| Company | Contact | Country | Company | Contact | Country |
| Company | Contact | Country | Company | Contact | Country |
৩১. কোনটি ব্যবহার করে দিন রাত যেকোনো সময় গ্রাহকদের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেয়া যায়? (জ্ঞান)
ক টেলিফোন এক্সচেঞ্জ মেশিন
√ খ. ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি
গ মোবাইল ফোন টেকনোলজি
ঘ টেলিকমোনিকেশন টেকনোলজি
৩২. কোনটির কারণে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে? (জ্ঞান)
ক ইন্টারনেট
খ মোবাইল
√গ. আইসিটি
ঘ কম্পিউটার
৩৩. কম্পিউটারের সহায়তায় দক্ষতা ছাড়া কী ধরনের কাজ করা যায়? (অনুধাবন)
ক সফটওয়্যার ডেভেলপমেন্ট
খ ওয়েবপেজ তৈরি
√গ. ভিডিও এডিটিং
ঘ সার্ভার নিয়ন্ত্রণ
৩৪. স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং ব্যবস্থা কর্মীদের কোন ধরনের প্রবণতা হ্রাস করে? (অনুধাবন)
ক অর্থ আত্মসাৎপ্রবণতা
খ দেরি করে আসার প্রবণতা
√ গ. কাজে ফাঁকি দেয়ার প্রবণতা
ঘ কাঁচামাল নষ্ট করার প্রবণতা
৩৫. আইসিটির কারণে অনেক প্রতিষ্ঠান কিসে পরিণত হয়েছে? (জ্ঞান)
ক সরকারি প্রতিষ্ঠানে
খ একমালিকানা প্রতিষ্ঠানে
√ গ. ভার্চুয়াল প্রতিষ্ঠানে
ঘ বৃহদায়তন প্রতিষ্ঠানে
৩৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা কী? (জ্ঞান)
√ ক. নিত্য নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি
খ প্রতিষ্ঠানের কাজের ধরন পরিবর্তন
গ প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা হ্রাস
ঘ কর্মীদের মধ্যে প্রণোদনা সৃষ্টি
৩৭. ই-ল্যান্স কী? (জ্ঞান)
ক একটি জনপ্রিয় প্রোগ্রাম
খ একটি অপারেটিং সিস্টেম
গ একটি মোবাইল কোম্পানি
√ ঘ. একটি ইন্টারনেট সাইট
৩৮. তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে- (অনুধাবন)
i. কিছু সনাতনী কাজ বিলোপ হয়েছে
ii. কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে
iii. অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
√ ঘ. i, ii ও iii
৩৯. প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে- (অনুধাবন)
i. তাদের উৎপাদনশীলতা বাড়ে
ii. নতুন নতুন কর্মোদ্যোগ তৈরি হয়
iii. নতুন কাজের সুযোগ নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
√ ক. i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৪০. মালিহা নিজেকে আউটসোর্সিং কাজে নিযুক্ত করতে চায়। এজন্য তার প্রয়োজন- (প্রয়োগ)
i. কাজের দক্ষতা
ii. ভাষা দক্ষতা
iii. ব্যবস্থাপনা দক্ষতা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৪১. পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি সেঁটে দেয়া হতো- (অনুধাবন)
i. সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ডে
ii. বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে
iii. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে 42 ও 43 নং প্রশ্নের উত্তর দাও :
ফ্রন্টলাইন একটি সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান। গত বছর এই প্রতিষ্ঠানের প্রকৌশলীরা অফিসে গিয়ে কার্যক্রম পরিচালনা করত। কিন্তু বর্তমানে তারা অফিসে না গিয়ে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে কাজ করতে পারছে।
৪২. প্রকৌশলীরা ঘরে বসে কাজ করার কারণে ফ্রন্টলাইন ডটকম প্রতিষ্ঠানটির- (প্রয়োগ)
i. কর্মীর সংখ্যা কমেছে
ii. কাজের ধরন পাল্টাচ্ছে
iii. ব্যয় বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৪৩. উক্ত প্রতিষ্ঠানটি বর্তমানে কিসে পরিণত হয়েছে? (উচ্চতর দক্ষতা)
ঘ ক্ষতিকারক প্রতিষ্ঠান
খ দুনীর্তিগ্রস্ত প্রতিষ্ঠান
● ভার্চুয়াল প্রতিষ্ঠান
ঘ অলাভজনক প্রতিষ্ঠান
৪৪. ব্রডকাস্ট এর বাংলা অর্থ কী? [ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃ বিদ্যালয়]
● একমুখী
খ বহুমুখী
গ দ্বিমুখী
ঘ ত্রিমুখী
৪৫. একমুখী পদ্ধতির সবচেয়ে সহজ উদাহরণ কোনটি? [ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃ বিদ্যালয়]
● রেডিও
খ কম্পিউটার
গ ই-মেইল
ঘ মোবাইল ফোন
৪৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের সাথে যোগাযোগ করা কষ্টকর ছিল কেন? (অনুধাবন)
ক মোবাইল ফোন আবিষ্কার না হওয়ায়
খ মুক্তিযোদ্ধার কাছে মোবাইল না থাকায়
গ মোবাইলের নেটওয়ার্কে সমস্যা থাকায়
● তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুন্নত থাকায়
৪৭. চট্টগ্রামে নৌ-কমান্ডোদের দ্বারা পরিচালিত অভিযানটি কত তারিখে পরিচালিত হয়? (জ্ঞান)
ক ১৯৭১ সালের ১৪ আগস্ট
● ১৯৭১ সালের ১৫ আগস্ট
গ ১৯৭১ সালের ১৬ আগস্ট
ঘ ১৯৭১ সালের ১৭ আগস্ট
৪৮. মুক্তিযুদ্ধের সময় নিচের কোন গানটি সংকেত হিসেবে আকাশবাণী রেডিওতে প্রচার হয়েছিল? (জ্ঞান)
ক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
● আমি তোমায় যত শুনিয়েছিলাম গান
গ জয় বাংলা, বাংলার জয়
ঘ সব কটা জানালা খুলে দাও না
৪৯. একটি প্রতিষ্ঠান যে পদ্ধতিতে অনেকের সাথে যোগাযোগ করে তাকে কী বলে? (অনুধাবন)
● ব্রডকাস্ট
খ ব্রডব্যান্ড
গ ন্যারোকাস্ট
ঘ মাল্টিকাস্ট
৫০. টিভি চ্যানেলগুলো কোন পদ্ধতি ব্যবহার করে তাদের অনুষ্ঠান প্রচার করে? (জ্ঞান)
ক ব্রডব্যান্ড
● ব্রডকাস্ট
গ ন্যারোকাস্ট
ঘ মাল্টিকাস্ট
৫১. রেডিও’র সম্প্রচার পদ্ধতিকে একমুখী বলার কারণ কী? (অনুধাবন)
ক রেডিওতে একজন ব্যক্তি অনুষ্ঠান সম্প্রচার করে
খ রেডিওতে অনুষ্ঠান প্রচারের জন্য একটি স্টেশন রয়েছে
● রেডিওর শ্রোতারা পাল্টা যোগাযোগ করতে পারে না
ঘ রেডিওতে একটির বেশি চ্যানেল থাকে না
৫২. টেলিভিশনে শত শত চ্যানেল দেখতে পাওয়ার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
● তথ্য প্রযুক্তির যুগান্তকারী উন্নয়ন
খ টেলিভিশন প্রযুক্তির উন্নয়ন
গ ব্রডকাস্ট পদ্ধতির উন্নয়ন
ঘ দ্বিমুখী প্রচার ব্যবস্থার উন্নয়ন
৫৩. পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাই। এটা কার অবদান? (উচ্চতর দক্ষতা)
ক টেলিভিশন প্রযুক্তির
● তথ্যপ্রযুক্তির
গ কম্পিউটার প্রযুক্তির
ঘ মোবাইল প্রযুক্তির
৫৪. একমুখী পদ্ধতিতে একজন ব্যক্তি কী করে? (অনুধাবন)
ক এক জনের সাথে যোগাযোগ
খ দুই জনের সাথে যোগাযোগ
গ কিছু লোকের সাথে যোাগাযোগ
● অনেক লোকের সাথে যোগাযোগ
৫৬. ব্রডকাস্ট পদ্ধতির একটা সহজ উদাহরণ কোনটি? (জ্ঞান)
● খবরের কাগজ
খ টেলিফোন
গ মোবাইল ফোন
ঘ আলোচনা সভা
৫৭. ধীরে ধীরে কাগজে ছাপা খবরের কাগজের স্থান দখল করছে কোনটি? (জ্ঞান)
ক টেলিভিশন স্ক্রিনের খবরের কাগজ
● কম্পিউটার স্কিনের খবরের কাগজ
গ রেডিওতে সংবাদ প্রচারের চ্যানেলগুলো
ঘ সংবাদ সংস্থার সাপ্তাহিক পত্রিকা
৫৮. যোগাযোগের একমুখী পদ্ধতির সম্পূরক রূপ কোনটি? (জ্ঞান)
● দ্বিমুখী যোগাযোগ
খ বহুমুখী যোগাযোগ
গ ত্রিমুখী যোগাযোগ
ঘ বহুমুখী যোগাযোগ
৫৯. আজমল সাহেবকে ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন দেশের মানুষের সাথে সবসময় যোগাযোগ রাখতে হয়। এরূপ যোগাযোগে সে কোনটি ব্যবহার করে? (প্রয়োগ)
ক তার নাম
খ তার পার্মানেন্ট এড্রেস
● তার ই-মেইল অ্যাড্রেস
ঘ তার ভোটার আইডি কার্ড