২৩. কোনো ওয়ার্কশিট তৈরি করে Open করলে ওয়ার্কশিট ফাইলটির নাম কোথায় দেখা যায়?
● টাইটেল বারে
খ শিট ট্যাবে
গ ফর্মুলা বারে
ঘ অফিস বাটনে

২৪. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
ক অ্যাকসেস
খ ডিমওয়েভার
গ নেটবিনস

২৫. মিনিমাইজ বাটন কোথায় থাকে?
ক টুল বারে
● টাইটেল বারে
গ ফর্মুলা বারে
ঘ রিবনে

২৬. ওয়ার্কবুক উইন্ডোর অবস্থা প্রদর্শিত হয় কোন বারে?
ক ফর্মুলা বারে
● স্ট্যাটাস বারে
গ শিট ট্যাবে
ঘ ফর্মেটিং টুল বারে

২৭. স্প্রেডশিটের আভিধানিক অর্থ কী?
ক সফটওয়্যার প্রোগ্রাম
খ প্রোগ্রাম কোড
● ছড়ানো বড় মাপের কাগজ
ঘ চিঠি

২৮. স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায় কোন প্রোগ্রামের সাহায্যে?
● স্প্রেডশিট প্রোগ্রাম
খ মাইক্রোসফট ওয়ার্ডে
গ ওয়ার্ড প্রসেসর
ঘ এক্সেস প্রোগ্রামের সাহায্যে

৪৬. যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে?
ক স্ট্যাটাস বার
● কুইক অ্যাকসেস টুলবার
গ টাইটেল বার
ঘ শিট ট্যাব

৪৭. কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম?
● মাইক্রোসফট
খ ভিসিক্যালক
গ ওপেন অপিস ক্যালক
ঘ অ্যাকসেস

৪৮. হিসাব রাখার চেষ্টা থেকে মানুষের প্রথম আবিষ্কার কী?
● অ্যাবাকাস
খ পাস্কালেন
গ স্লাইডিরুল
ঘ ক্যালকুলেটর

৪৯. অ্যাবাকাস কী?
ক এক ধরনের লেখার উপায়
● এক ধরনের গণনার যন্ত্র
গ এক ধরনের কথা বলার যন্ত্র
ঘ এক ধরনের গান শোনার যন্ত্র

৫০. কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে স্বস্তি দিয়েছে?
ক অ্যাবাকাস
● ক্যালকুলেটর
গ কম্পিউটার
ঘ স্লাইডরুল

৫১. নিচের কোনটি আবিষ্কারের পর জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা দূর হয়েছে?
ক রেডিও
খ রকেট
● কম্পিউটার
ঘ ল্যাপটপ

৫২. স্প্রেডশিটের আভিধানিক অর্থ কী?
ক হিসাবের বড় ছক
খ বড় আকারের ম্যাপ
গ লেখালেখির বড় ছক
● ছড়ানো বড় কাগজ

৫৩. কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম?
ক ওয়ার্ড
খ লোটাস
● এক্সেল
ঘ ফক্সপ্রো

৫৪. স্প্রেডশিট ব্যবহার করা হয় কেন?
ক দলিলপত্র প্রস্তুত করার জন্য
● আর্থিক হিসাব সংরক্ষণের জন্য
গ প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহের জন্য
ঘ চিত্র বা ম্যাপ অঙ্কনের জন্য

৫৫. স্প্রেডশিটে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের কোন কাজটি করা যায়?
ক সকল দলিলপত্র সংক্ষণ করা যায়
খ যাবতীয় কাজ পরিচালনা করা যায়
গ সকল কর্মীদের তথ্য সংরক্ষণ করা যায়
● পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়

৫৬. অ্যাপল কোম্পানি সর্বপ্রথম কোন স্প্রেডশিট সফটওয়্যারটি উদ্ভাবন করেছে?
ক কেস্প্রেড
● ভিসিক্যালক্
গ মাইক্রোসফট এক্সেল
ঘ ওপেন অফিস ক্যাল্ক

৫৭. বর্তমানে কোন স্প্রেডশিট সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
ক ভিসিক্যালক্
খ কে-স্প্রেড
● মাইক্রোসফট এক্সেল
ঘ ওপেন অফিস ক্যালক

৫৮. স্প্রেডশিটকে কখনো কখনো কী বলা হয়?
ক ওয়াইড বুক
খ স্প্রেড বুক
● ওয়ার্কবুক
ঘ ওয়ার্কশিট

৫৯. একটি ওয়ার্কবুকে অনেকগুলো কী থাকে?
ক প্রোগ্রাম
খ সফটওয়্যার
গ চ্যানেল
● ওয়ার্কশিট

৬০. একেকটা ওয়ার্কশিটে বহুসংখ্যক কী থাকে?
● সারি ও কলাম
খ উপাত্ত ও তথ্য
গ বর্ণ ও সংখ্যা
ঘ ভাইরাস ও কিলার

৬১. বর্তমান যুগ কিসের যুগ?
ক কম্পিউটার
খ মোবাইল ফোন
গ স্যাটেলাইট
● তথ্য ও যোগাযোগ

৬২. তথ্যপ্রযুক্তি যুগের একটি গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
ক তথ্যসংগ্রহ
খ তথ্যসংরক্ষণ
● তথ্য প্রক্রিয়াকরণ
ঘ তথ্য বাজারজাতকরণ

৬৪. কোন প্রোগ্রামের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়?
ক ডাটাবেজ
● স্প্রেডশিট
গ ওয়ার্ড প্রসেসিং
ঘ অ্যানিমেশন

৬৫. স্প্রেডশিট প্রোগ্রামের কাজ স্বয়ংক্রিয়ভাবে হয় কেন?
● সূত্র ব্যবহারের সুযোগ থাকায়
খ তথ্য সংরক্ষণ করার সুযোগ থাকায়
গ এক তথ্য বার বাব ব্যবহারের সুযোগ
ঘ টাইপ করার সাথে সাথে সফটওয়্যার প্রসেস করে ফেলে

৬৬. উপাত্তের চিত্ররূপ স্বয়ংক্রিভাবে দেয়া সহজ কোন প্রোগ্রামের মাধ্যমে?
ক ওয়ার্ড প্রসেসর
● স্প্রেডশিট
গ ডাটাবেস
ঘ গ্রাফিক্স

৬৭. সবচেয়ে সহজে কোন সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগ ও ই-মেইল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা যায়?
ক গ্রাফিক্স সফটওয়্যার
খ এক্সিস প্রোগাম
● এমএস এক্সেল প্রোগ্রাম
ঘ ডাটাবেস প্রোগ্রাম

৬৮. উপরের দিক থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে?
ক অক্ষ
খ সারি
● কলাম
ঘ সেল

৬৯. ওয়ার্কশিটে বাম থেকে ডান দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে?
ক অক্ষ
● রো
গ কলাম
ঘ সেল

৭০. শাহীন তার কম্পিউটার ব্যবহার করে একটি আর্থিক প্রতিবেদন তৈরির সিদ্ধান্ত নিল। এক্ষেত্রে তাকে কোন প্রোগ্রামটি ব্যবহার করতে হবে?
● স্প্রেডশিট
খ এমএস পাওয়ার পয়েন্ট
গ এমএস এক্সেস
ঘ এমএস অফিস

৭১. স্প্রেডশিট প্রোগ্রামের ছোট ছোট ঘরগুলোকে কী বলে?
) ক সারি
খ কলাম
● সেল
ঘ ওয়ার্কশিট

৭২. গবেষণায় উপাত্তগুলোকে বিশ্লেষণ করা হয় কেন?
ক উপাত্তকে ব্যবহারযোগ্য করার জন্য
খ উপাত্তকে আকর্ষণীয় করার জন্য
গ উপাত্তকে সংরক্ষণ করার জন্য
● উপাত্তকে বোধগম্য করার জন্য

৭৩. স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করার সুবিধা কোনটি?
ক অতি দ্রুত কাজ করা যায়
খ নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করা যায়
● বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়
ঘ সহজভাবে উপাত্ত প্রক্রিয়াকরণ করা যায়

৭৪. ওয়ার্কশিটে সারি ও কলাম কীভাবে নির্দেশ করা থাকে?
● বর্ণ দিয়ে কলাম এবং সংখ্যা দিয়ে সারি
খ বর্ণ দিয়ে সারি এবং সংখ্যা দিয়ে কলাম
গ বর্ণ/সংখ্যা দিয়ে সারি ও কলাম উভায়
ঘ যে কোনো একটি দিয়ে সারি এবং বিপরীতটি দিয়ে কলাম

৭৫. স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কী করা হয়?
ক উপাত্ত সংগ্রহের কাজ
● উপাত্ত বিশ্লেষণের প্রাথমিক কাজ
গ উপাত্ত বিশ্লেষণের চূড়ান্ত কাজ
ঘ উপাত্ত বিশ্লেষণের পরবর্তী কাজ

৭৬. তুলনামূলক উপাত্ত বিশ্লেষণে স্প্রেডশিট সবচেয়ে উপযোগী কেন?
● বিশ্লেষণকৃত উপাত্তের চিত্ররূপ দেওয়া যায়
খ বিশ্লেষণকৃত উপাত্ত সংরক্ষণ করা যায়
গ বিশ্লেষণের জন্য সহজে উপাত্ত সংগ্রহ করা যায়
ঘ বিশ্লেষণকৃত উপাত্ত পরবর্তীতে ব্যবহার করা যায়

৮২. স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে -
র. যেকোনো ধরনের উপাত্ত নিয়ে কাজ করা যায়
রর. নির্দিষ্ট সংখ্যক উপাত্ত নিয়ে কাজ করতে হয়
ররর. অল্প সময়ে হিসাবের কাজ সম্পাদন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৮৩. স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে করা যায়
র. হিসাব-নিকাশ
রর. বাজার বিশ্লেষণ
ররর. চার্ট বা গ্রাফ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

৮৪. স্প্রেডশিট প্রোগ্রামে-
র. সূত্র ব্যবহারের সুযোগ আছে
রর. একই সূত্র বারবার প্রয়োগ করা যায়
ররর. গ্রাফিক্স অ্যানিমেশন করা যায়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৮৫. স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে হিসাবের কাজ –
র. দ্রুত করা যায় রর. নির্ভুলভাবে করা যায়
ররর. স্বয়ংক্রিয়ভাবে করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শহিদুল একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি তার যাবতীয় কাজ হাতেকলমে করেন বলে কার্যসম্পাদনে বিলম্ব হয়। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
৮৬. ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পরামর্শ গ্রহণ করলে জনাব শহিদুল-
র. দ্রুত সময়ে কাজ সম্পাদন করতে পারবেন
রর. নির্ভুলভাবে উপাত্ত প্রক্রিয়াকরণ করতে পারবেন
ররর. স্বয়ংক্রিয়ভাবে হিসাবকার্য সম্পাদন করতে পারবেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

৮৭. উক্ত প্রোগ্রাম ব্যবহার করলে জনাব শহিদুল যেসব সুবিধা ভোগ করতে পারবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কোনটি?
● বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করার সুযোগ
খ দ্রুত ও নির্ভুলভাবে হিসাব কাজ সম্পাদনের সুযোগ
গ ই-মেইল ঠিকানা ব্যবস্থাপনা ও সংরক্ষণের সুবধিা
ঘ হিসাব কাজে সূত্র প্রয়োগ করার সুযোগ
৯১. কোনটিতে সেল রেফারেন্স প্রদর্শন করা হয়?
ক শিট ট্যাবে
খ কুইক অ্যাকসেস টুলবারে
● ফর্মুলা বারে
ঘ ঝধাব বাটনে

৯২. এক্সেল কী?
ক একটি ইন্টারনেট ব্রাউজার
খ গান শোনার সফটওয়্যার
● স্প্রেডশিট সফটওয়্যার
ঘ হার্ডওয়্যার

৯৩. একটা ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে সেগুলো কিসে দেখানো হয়?
ক স্ট্যাটাস বারে
খ প্রোগ্রামে
গ ফরম্যাট বারে
● শিট ট্যাবে

৯৪. এক্সেল অফিস বাটনের পাশেই কার অবস্থান?
ক রিবনের
খ টাইটেল বারের
গ স্ট্যাটাস বারের
● কুইক অ্যাকসেস টুলবারের

৯৫. আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক একসেস প্রোগ্রাম
খ ইন্টারনেট
গ অডিটলুক
● স্প্রেডশিট

৯৬. কোন দশকে ভিসিক্যালক্ স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করা হয়?
ক ষাট
● সত্তর
গ আশি
ঘ নব্বই

৯৭. সর্বপ্রথম কোন কোম্পানি স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে?
● অ্যাপল
খ হুয়াংহু
গ ডেল
ঘ স্যামসাং

৯৮. স্প্রেডশিটের অপর নাম কী?
ক কে স্প্রেড
খ নোট প্যাড
● ওয়ার্কবুক
ঘ একসেস প্রোগ্রাম

৯৯. ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় কোন বাটনের মাধ্যমে?
ক স্ট্যাটাস বার
খ টাইটেল বার
● অফিস বাটন
ঘ হেল্প বাটন

১০০. কোন বারের সাহায্যে বিভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট দেখার অপশন রয়েছে?
ক শিট ট্যাব
খ অফিস বাটন
গ ফর্মুলা বার
● স্ট্যাটাস বার


১। মাইক্রোসফট এক্সেল কী? এর ব্যবহারিক ক্ষেত্রগুলো লেখ।

উত্তর: মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম। এটি মাইক্রোসফট কোম্পানি কর্তৃক উদ্ভাবিত এক্সেল প্রোগ্রাম । এর সাহায্যে গাণিতিক হিসাব-নিকাশের কাজ সহজে করা যায়।
মাইক্রোসফট এক্সেলের ব্যবহারিক ক্ষেত্র:
১। দৈনন্দিন হিসাব সবরক্ষণ ও বিশ্লেষণ করতে পারি।
২। কোনো বড় প্রতিষ্ঠারে বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করতে পারি।
৩। অর্থনৈতিক বাজেট প্রণয়ন করতে পারি।
৪। ব্যাংক ব্যবস্থাপনায় যাবতীয় কাজ।
৫। শিল্প কলকারখানার উৎপাদন ব্যবস্থাপনার কাজ।
৬। আয়কর ও অন্যান্য হিসাব নিকাশ তৈরি করা।
৭। কোম্পানির কর্মচারীদের বেতন/ভাতা তৈরি।
৮। পরিসংখ্যানের কাজে ।

২। বর্তমানে স্প্রেডশিট ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে কেন?

বর্তমান যুগ হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এ যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যেকোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তকে বোধগম্যভাবে উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। আর এই কাজেই স্প্রেডশিট ব্যবহৃত হয়। বর্তমানে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ-----
(১)এটি ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়।
(২)এটি ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়।
(৩)এতে সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়।
(৪)এতে একই সূত্র বারবার ব্যবহার করা যায় বলে প্রক্রিয়াকরণে সময় কম লাগে।
(৫)উপাত্তের চিত্ররূপও এর মাধ্যমে দেওয়া যায়।
পরিশেষে বলা যায় যে, বর্তমান যুগে স্প্রেডশিট আমাদের জীবনে বর্ণনাতীত সুবিধা এনে দিয়েছে বলেই এটি জনপ্রিয় হয়ে উঠেছে।

৩। সারি, কলাম ও সেল বলতে কী বুঝ? উদাহরণসহ বর্ণনা করো।

উত্তর: সারি: স্প্রেশিট প্রোগ্রামের ওয়ার্কশিটে বাম থেকে ডানে অর্থাৎ আড়াআড়ি ঘরের সমষ্টিকে সারি বলে। সারিগুলো 1, 2, 3 ইত্যাদি ক্রমিক সংখ্যা দ্বারা চিহ্নিত থাকে।
কলাম: স্প্রেডশিট প্রোগ্রামের উপর থেকে নিচের দিকে লম্বালম্বি ঘরের সমষ্টিকে বলা হয় কলাম। কলামগুলো A, B, C ইত্যাদি ইংরেজি বর্ণ দ্বারা চিহ্নিত করা থাকে।
সেল: রো বা সারি ও কলাম দ্বারা ছেদকৃত ঘরগুলোকে বলা হয় সেল। সেলকে সারি ও কলামের নাম দ্বারা চিহ্নিত করা হয়। যে কোনো সেল, C10 দ্বারা বোঝাবে ‘C’ কলাম ও 10 নম্বর লাইন দ্বারা ছেদ্রকৃত ঘরটি।

৪। সেল কী? স্প্রেডশিট ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায় লেখ।

সেল : MS-Excel-এর ওয়ার্কশিটের একটি রাে এবং কলাম -এর সংযােগস্থলে যে বক্স বা ঘর তৈরি হয়, তাকে সেল বলে। সেলের মধ্যে বিভিন্ন তথ্য, যেমন—অক্ষর , সংখ্যা, ফর্মুলা , ফাংশন ইত্যাদি প্রবেশ করানাে যায়।
স্প্রেডশীট প্রোগ্রাম ব্যবহারের ফলে যে সকল সুবিধা পাওয়া যায় নিম্নে তা লেখা হলোঃ
* ছাত্রীদের পরীক্ষার ফলাফল প্রস্তুত করা যায় খুব সহজেই।
* কোন শিক্ষা-প্রতিষ্ঠানের আয়-ব্যায়ের হিসাব করা যায়।
* বড় আকারের প্রতিষ্ঠানের ব্যবসার প্রতিদিনের লেন-দেন-এর হিসাব করা যায়।
* ডাক যোগাযোগের ঠিকানা ও ই-মেইল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সহজে করা যায়।
* এ প্রোগ্রামে গাণিতিক ফর্মুলা ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও গড় নির্ণয় করার সুবিধা অনেক বেশি।
* বিপুল পরিমাণে তথ্য ও উপাত্ত নিয়ে হিসেবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়।
* স্প্রেডশীট প্রোগ্রাম ব্যবহার করে ব্যাংকের হিসাবরক্ষক প্রতিদিনের হিসাব সহজে করতে পারে।

৫। ফর্মুলা ও ফাংশন কী? এদের মধ্যে পার্থক্য লেখ।
ফর্মুলা ও ফাংশনঃ
ওয়ার্কশিটে বিভিন্ন সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি গাণিতিক হিসাব-নিকাশের পদ্ধতিকে ফর্মুলা বলে। এটি ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে নির্ভুলভাবে হিসাব-নিকাশ করা যায়।আর ফর্মুলার সংক্ষিপ্ত রূপ বা শব্দ সংক্ষেপক ফাংশন বলে।
ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলোঃ
ফর্মুলা
বিভিন্ন সংখ্যার ভিত্তিতে যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় ফর্মুলা।
ফর্মুলা ফাংশনের উপর নির্ভরশীল নয়।
ফর্মুলাতে গাণিতিক হিসাবের বিস্তারিত বর্ণনা থাকে।
ফর্মুলা প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী তৈরি করে থাকে।
ফর্মুলা অনেক বড় হলে টাইপ করতে বেশি সময় লাগে।
ফর্মুলার সাহায্যে কঠিন ও জটিল হিসাবের কাজ সহজে করা যায় না।
ফর্মুলার কোন প্রকারভেদ নাই।
ফাংশন
ফাংশন হচ্ছে ফর্মুলার সংক্ষিপ্ত রূপ যা স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম তৈরির সময় অন্তর্ভুক্ত করে দেওয়া হয়।
ফাংশন সুনির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে তৈরি হয়।
ফাংশনে গাণিতিক হিসাবের সংক্ষিপ্ত বর্ণনা থাকে।
ফাংশন আগে থেকেই তৈরি করা থাকে। তবে ম্যাক্রো ব্যবহার করে ফাংশন তৈরি করা যায়।
ফাংশন টাইপ করতে কম সময় লাগে।
ফাংশনের সাহায্যে কঠিন ও জটিল হিসাবের কাজ সহজে করা যায়।
ফাংশনের সুনির্দিষ্ট প্রকারভেদ আছে।