১ম দিবস " অভিবাদন "
(1.1)
কারো সাথে সাক্ষাৎ হলে মুসলমানেরা বলে-'আস্‌সালামু আলাইকুম', হিন্দুরা বল-'নমস্কার', শিখেরা বলে-'সৎশ্রী অকাল' ইত্যাদি ।
ইংরেজি ও বাংলায় সম্ভাষণের প্রভেদ এই যে, বাংলাতে এগুলোর রূপ দিনে বা রাতে কোন সময়েই বদলায় না। আর ইংরেজিতে সকাল, সন্ধ্যা, রাতে সম্ভাষণ করার রূপ বদলায়।
যেমনঃ
সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত- Good morning
দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত- Good afternoon
বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত- Good evening
রাত ১১টা থেকে সকাল পর্যন্ত- Good night

(1.2)
ইংরেজি ও বাংলাতে ভাব প্রকাশের প্রভেদঃ
প্রত্যেক দেশের সভ্যতা ও আদব আপ্যায়ন করার নিয়ম ভিন্ন ভিন্ন হয়।
বাংলাতে যেমন তুমি, তুই ও সম্মান দেখানোর জন্য আপনি ব্যবহার করি কিন্তু ইংরেজিতে শুধু You ব্যবহার হয়।
আবার
চাচা,মামা, খালু, ফুফা সকলকেই Uncle বলা হয়।
চাচি, মামি, খালা, ফুফু সকলকেই aunt/auntie বলা হয়।
ফুফাত, মামাত, খালাত,চাচাত ভাই বা বোনকে cousin বলা হয়।
যে কোন ভদ্রলোককে sir এবং ভদ্রমহিলাকে madam বলা যেতে পারে।
এছাড়া ও ইংরেজরা Grand fatherএর সংক্ষিপ্ত রূপ Grand pa ,
Grand mother এর সংক্ষিপ্ত রুপ Grand ma ,
Father এর পরিবর্তে Dad/Daddy ,
Mother এর পরিবর্তে Mummy শব্দ ব্যবহার করে
দাদা ইংরেজি Grandfather,আবার নানা ইংরেজি Grandfather, তাহলে আমরা বুঝব কিভাবে যে কোনটা দাদা আর কোনটা নানা ।
>> দাদা হচ্ছে বাবার (papa) পক্ষ থেকে আর নানা হচ্ছে মায়ের (mother)পক্ষ থেকে তাই দাদাকে বলতে হবে Paternal Grandfather এবং নানাকে বলতে হবে Maternal Grandfather এভাবে দাদি, নানি, কাকা, মামা, ফুফু, খালা ইত্যাদির সাথে Paternal / Maternal যোগ করতে হবে।
(1.3)
শিষ্টাচারের ইংরেজি রূপঃ
আমরা যেমন তুমি, তুই ও সম্মান দেখানোর জন্য আপনি ব্যবহার করি কিন্তু ইংরেজিতে এগুলোর জন্য শুধু You ব্যবহার হয়। তার মানে এই নয় যে ইংরেজি ভাষায় শিষ্টাচারের অভাব। বরং ইংরেজরা অত্যান্ত বিনয়ী জাতি। তাদের কথা বার্তায় পদে পদে এর স্বাক্ষর রয়েছে।
নিচের কথাগুলো মনের মধ্যে গেথে রাখুন ।
1.Please
2.Thanks
3.Welcome
4.With great pleasure
5.Allow me
6.After you
7.Sorry
8.Excuse me
9.No mention
10.It's my pleasure

(1.4)
যদি আপনার কার ও কাছ থেকে একটা কলম নেওয়ার দরকার হয় বা আপনি একগ্লাস পানি চাইলেন, অথবা কাউকে জিজ্ঞেস করলেন ক'টা বাজে তবে Please কথাটি বলতে ভূলবেন না যেন। Please না বললে অভদ্রতা প্রকাশ করা হবে।
কিছু উদাহরণঃ
Your pen, please.
A glass of water, please.
Time,please
May I have your pen,please.
Give me a glass of water, please.
May I have your pen,please.
Give me a glass of water,please.
What is the time, please.

(1.5)
যদি কেউ আপনার নিতান্ত সামান্য একটু কাজ করে দেয় বা উপকার করে তাহলে তাকে Thank you বলতে ভূলবেন না।
আপনি তাকে Thanks / Many many thanks / Thank you very much ও বলতে পারেন।
আপনি কার ও সামান্ন কাজ করে দিলেন আর সেই ব্যক্তি আপনাকে বললেন Thank you. এখানেই কিন্তু সব শেষ হলো না। আপনাকে বলতে হবে- It's all right / No mention / You're welcome
যদি আপনি কাউকে কোন জিনিস দিতে রাজি হয়ে যান তাহলে বাংলায় বলবেন , আচ্ছা নিন । কিন্তু ইংরেজিতে যদি বাংলার মতো বলেন, Take it.তবে অশিষ্ট্যতা প্রকাশ করা হবে। আপনাকে বলতে হবে- With great pleasure.
আপনি যদি কাউকে সামান্য কোন সাহায্য করতে চান তাহলে বলতে হবে- Allow me (আমি কি করতে পার?)



২য় দিবস " বর্তমান কাল "
বর্তমান কালের কিছু বাক্য

Do /Does এর ব্যবহার

X. তুমি কি ইংরেজি পড়? Do you read English?
Y. হ্যা পড়ি- Yes, I do.
X. লতা কি তোমাদের বাড়ি আসে? Does Lota come to your house?
Y. হ্যাঁ কখন ও কখন ও আসে- Yes, She comes sometimes.
X. অন্য বন্ধুরা ও তোমাদের বাড়ি আসে? Do other friends come to you?
Y. নিশ্চয়, অন্যরা ও আসে- Yes, others also come.
X.তুমি কি বম্বেতে থাকো? Do you stay in Bombay?
Y. না, আমি কলকাতায় থাকি- No, I stay in Calcutta.


am / is / are এর ব্যবহার
X.তুমি কি এই বইটাই চাও? Is this the book you are looking for?
Y.হ্যাঁ এই বইটাই চাই Yes, this is it.
X.কমলা ও কি এই বইটাই পড়ছে? Is Kamala reading the same book?
Y.না সেটা অন্য বই। No, this is different one.
X.তুমি কি এখন বাজারে যাচ্ছ না? Are you not going to the market?
Y.না , আমি এখন যাচ্ছি না। No, I am not.
X.তোমার বাবা কি সরকারি অফিসে কাজ করে? Is your father in government service?
Y.না, আমার বাবা ব্যবসা করে। No, He is a businessman.
X.তোমার ভাই কি কোন পরীক্ষা দেবার জন্য তৈরি হচ্ছে? Is your brother preparing for same examination?
Y.হ্যাঁ আই এ পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। Yes, he is preparing for the I.A examination.


have / has এর ব্যবহার
X.তুমি কি রুমাকে চিঠি লিখেছ? Have you written any letter to Ruma?
Y.হ্যাঁ , আমি রুমাকে চিঠি লিখেছি। Yes, I have written to her.
X.রুমা কি তোমার চিঠির উত্তর দিয়েছে? Has Ruma replied to your letter?
Y.না, দেয়নি। No, she hasn't.
X.খেয়েছ? Have you taken your meals?
Y.না, সকালের জলখাবারটা যথেষ্ট পরিমাণে হয়ে গিয়েছিল- No, I had a heavy breakfast in the morning.
X.তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে? Did you go to their house?
Y.না, এখন ও যাওয়া হয়নি। No, I have not yet to go.


To Remember.
You are writing a letter.(তুমি চিঠি লিখছ)
You have written a letter. (তুমি চিঠি লিখেছ)
এই বাক্য দুইটি ইতিবাচক এর নেতিবাচক এবং প্রশ্নবাচক রূপ নিম্নরূপঃ
নেতিবাচকঃ
You are not writing a letter.
You have not written a letter.

প্রশ্নবাচকঃ
Are you writing a letter?
Have you written a letter?

[যেসকল Sentence এ সাহায্যকারী verb থাকে তার পরে not বসিয়ে নেতিবাচক বাক্য করা যায় ]
[যেসকল Sentence এ সাহায্যকারী verb থাকে না সে ক্ষেত্রে Subject এর পরে do not/ does not/ did not বসিয়ে নেতিবাচক বাক্য করা যায় ]
[যেসকল Sentence এ সাহায্যকারী verb থাকে সে সকল Sentence এ সাহায্যকারী verb আগে বসিয়ে প্রশ্নবাচক বাক্য করা যায় ]
[যেসকল Sentence এ সাহায্যকারী verb থাকে না সে সকল Sentence কে প্রশ্নবাচক বাক্য করতে হলে প্রথমে Do / Did বসিয়ে প্রশ্নবাচক বাক্য করা যায় ]




৩য় দিবস " অতীত কাল "
Did এর ব্যবহার
T. তুমি কি কাল খুব তাড়াতাড়ি উঠেছিলে? Did you get up early yesterday?
S. হ্যাঁ দিদিমণি , আমি সকাল সকাল উঠেছিলাম। Yes Madam, I got up early.
T. তুমি পাউরুটি আর মাখন খেয়েছিলে? Did you have bread and butter?
S. হ্যাঁ দিদিমণি, আমি খেয়েছিলাম। Yes madam, I did.
T. রজনী কি তোমার কাছে দুপুরে এসেছিল? Did Rajani come to you at noon?
S. জ্বি না। No, She didn't.
T. তুমি কি রচনাটি রাত্রে লিখেছিলে? Did you write this essay at night?
S. না আমি লিখিনি, আমার ভাই লিখেছে। No, I didn't write. but my brother did.

15-08-2024
ভাবিয়া করিও কাজ-Think well before you do something.
বলে ফেলা কথা ফিরিয়ে আনা যায় না-Spoken words can not be taken back.
আমাদের সময়কে কাজে লাগাতে হবে- We should use the time in a useful action.
তুমি ভূল করেছ এতে লজ্জার কিছু নেই-There is no shame in making mistakes.
আমাদের কথায় মিষ্টি থাকা উচিৎ-We should sugarcoat our all words.
প্রতিটি মানুষ একটি স্বপ্ন নিয়ে বড় হয়- Every Person grows up with a dream.
আমি নিজেকে প্রমান করতে চাই-I want to prove my self.
বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে- The winners do the same thing in a different ways.
তোমার কথায় কোন যুক্তি নেই-There is no logics in your words.
অপেক্ষার ফল মিষ্টি হয়-The fruits of patience is sweet.
আমাকে আমার মতো থাকতে দাও-Let me stay like me.
আমাকে আমার মতো লিখতে দাও-Let me write like me.
ধিক্কার তোমাকে- Shame on you.
তুমি এর জন্য দায়ী- You are responsible for this.
ভেবোনা তুমি পার পাবে-You are not escape from this.
আমি তোমার মুখ দেখতে চাই না-I don't want to see your face.

তেল মারা তোমার থেকে শেখা উচিৎ- One should learn buttering up from you.
রান্না করা তোমার থেকে শেখা উচিৎ- One should learn cooking from you.
মিথ্যা বলা তোমার থেকে শেখা উচিৎ- One should learn lying from you.
অজুহাত দেওয়া তোমার থেকে শেখা উচিৎ- One should learn making excuse from you.
রান্না করা রহিমার থেকে শেখা উচিৎ- One should learn cooking from Rohima.