শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা সম্পর্কিত ৫০ টি MCQ। প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি। নিয়মিত চর্চা করলে ৪০% নম্বর সহজেই পাওয়া সম্ভব। ১. জাতীয় শিক্ষানীতি ২০১০ কোন সালে অনুমোদিত হয়? A. ২০০৯ B. ২০১০ C. ২০১১ D. ২০১২ 👉সঠিক উত্তর: B ▪️ ব্যাখ্যা: জাতীয় শিক্ষানীতি ২০১০ সালের ৭ ডিসেম্বর জাতীয় সংসদে পাশ হয়। ২. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার মেয়াদ কত বছর? A. ৫ বছর B. ৪ বছর C. ৭ বছর D. ৮ বছর 👉সঠিক উত্তর: B ▪️ব্যাখ্যা: মাধ্যমিক স্তর ৪ বছর (নবম –দ্বাদশ) । ৩. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন মূলত কোন বিষয় নিয়ন্ত্রণ করে? A. শিক্ষক নিয়োগ B. শিক্ষা বোর্ড পরিচালনা C. এমপিও প্রদান D. স্কুল পরিদর্শন 👉 সঠিক উত্তর: B ▪️ব্যাখ্যা: এই আইন শিক্ষা বোর্ডের কার্যক্রম ও ক্ষমতা নির্ধারণ করে। ৪. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইন কোন ধরনের প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে? A. সরকারি B. আধা-সরকারি C. বেসরকারি D. স্বায়ত্তশাসিত 👉সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: এই আইন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন পরিচালনার জন্য। ৫. এমপিও শব্দের পূর্ণরূপ কী? A. Monthly Pay Order B. Management Pay Order C. Monthly Payment Order D. Member Pay Office 👉সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বেতন মাসিক পেমেন্ট অর্ডারের মাধ্যমে দেয়। ৬. এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? A. সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান B. সরকার অনুমোদিত কিন্তু স্বায়ত্তশাসিত C. সরকার থেকে বেতন বাবদ অনুদান পায় D. এনজিও পরিচালিত 👉সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: সরকার এমপিওর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন দেয়। ৭. এনটিআরসিএ এর পূর্ণরূপ কী? A. National Teacher Registration & Certification Authority B. National Training Resource Council C. National Teacher Recruitment Authority D. National Technical Registration Authority 👉সঠিক উত্তর: A ▪️ব্যাখ্যা: এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন ও নিয়োগের জন্য গঠিত। --- ৮. এনটিআরসিএ প্রধানত কী কাজ করে? A. শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা B. শিক্ষক নিয়োগ ও নিবন্ধন C. পাঠ্যক্রম প্রণয়ন D. পরিদর্শন 👉 সঠিক উত্তর: B ▪️ব্যাখ্যা: বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে হয়। ৯. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য কোনটি? A. শুধু পরীক্ষা B. মানবসম্পদ উন্নয়ন C. চাকরি সৃষ্টি D. রাজনৈতিক সচেতনতা 👉সঠিক উত্তর: B ▪️ব্যাখ্যা: মানবিক, নৈতিক ও দক্ষ নাগরিক তৈরি শিক্ষার লক্ষ্য। ১০. জাতীয় শিক্ষানীতিতে কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? A. মুখস্থ বিদ্যা B. তথ্যপ্রযুক্তি শিক্ষা C. ধর্মীয় শিক্ষা বাতিল D. খেলাধুলা বাদ 👉সঠিক উত্তর: B ▪️ব্যাখ্যা: আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। ১১. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান দায়িত্ব কোনটি? A. শিক্ষক নিয়োগ B. শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন পরিচালনা C. পাবলিক পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ D. এমপিও প্রদান 👉 সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: শিক্ষা বোর্ডের মূল কাজ হলো পাবলিক পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ ও সনদ প্রদান। ১২. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি গঠিত হয়। A. প্রতিষ্ঠান প্রধানের সিদ্ধান্তে B. শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি আদেশে C. শিক্ষা বোর্ডের আইন ও বিধি অনুযায়ী D. জেলা প্রশাসনের নির্দেশে 👉 সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: গভর্নিং বডি গঠন শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী হয়। ১৩. এমপিওভুক্ত শিক্ষক সরকারি কর্মচারী নন কেন? A. তারা সরকারি বিধি মানেন না B. নিয়োগ বোর্ড করে না C. প্রতিষ্ঠান বেসরকারি হওয়ায় D. তারা চুক্তিভিত্তিক 👉 সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: এমপিওভুক্ত হলেও প্রতিষ্ঠান বেসরকারি হওয়ায় শিক্ষক সরকারি কর্মচারী নন। ১৪. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী ধর্মীয় শিক্ষার অবস্থান কী? A. বাতিল B. ঐচ্ছিক C. অপ্রয়োজনীয় D. গুরুত্বসহ অন্তর্ভুক্ত 👉 সঠিক উত্তর: D ▪️ব্যাখ্যা: জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় ও নৈতিক শিক্ষা গুরুত্বসহ অন্তর্ভুক্ত। ১৫. এনটিআরসিএ কার অধীনে পরিচালিত হয়? A. শিক্ষা বোর্ড B. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর C. শিক্ষা মন্ত্রণালয় D. জনপ্রশাসন মন্ত্রণালয় 👉সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ। ১৬. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে মেধাভিত্তিক পদ্ধতি চালু করেছে- A. শিক্ষা বোর্ড B. গভর্নিং বডি C. এনটিআরসিএ D. শিক্ষা অফিস 👉 সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: এনটিআরসিএ লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করে। ১৭. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন প্রণয়নের প্রধান উদ্দেশ্য— A. শিক্ষক বদলি B. সুষ্ঠু পরীক্ষা ও সনদ প্রদান C. এমপিও ব্যবস্থাপনা D. শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন 👉সঠিক উত্তর: B ▪️ব্যাখ্যা: এই আইনের মূল উদ্দেশ্য পরীক্ষা পরিচালনা ও সনদ প্রদানের কাঠামো তৈরি। ১৮. এমপিও নীতিমালার প্রধান লক্ষ্য কোনটি? A. শিক্ষা বোর্ড শক্তিশালী করা B. শিক্ষকদের শৃঙ্খলা নিশ্চিত করা C. শিক্ষক-কর্মচারীর চাকরি নিয়ম নীতি অন্তভূক্ত ও কাম্য যোগ্যতা নির্ধারণ D. প্রতিষ্ঠান জাতীয়করণ 👉সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: এমপিও নীতিমালার মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন নিশ্চিত করা হয়। ১৯. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী সহশিক্ষা সম্পর্কে কী বলা হয়েছে? A. নিষিদ্ধ B. নিরুৎসাহিত C. সীমিত D. উৎসাহিত 👉 সঠিক উত্তর: D ▪️ ব্যাখ্যা: শিক্ষানীতিতে সহশিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত করা হয়েছে। ২০. এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ না হলে বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে— A. নিয়োগ দেওয়া যায় B. অস্থায়ী নিয়োগ সম্ভব C. নিয়োগ সম্ভব নয় D. বোর্ড অনুমোদন দেয় 👉 সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: এনটিআরসিএ নিবন্ধন ও সুপারিশ ছাড়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বৈধ নয়। মো: আব্দুল্লাহ আল মামুন ২০. এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ না হলে বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে— A. নিয়োগ দেওয়া যায় B. অস্থায়ী নিয়োগ সম্ভব C. নিয়োগ সম্ভব নয় D. বোর্ড অনুমোদন দেয় 👉সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: এনটিআরসিএ নিবন্ধন ও সুপারিশ ছাড়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বৈধ নয়। ২১. এমপিওভুক্ত শিক্ষক শৃঙ্খলা বিধির আওতায় পড়েন কি না? A. হ্যাঁ, বাধ্যতামূলক B. না, শুধু নিয়োগ বোর্ডের নির্দেশ C. না, প্রতিষ্ঠান প্রধানের ইচ্ছা অনুযায়ী D. হ্যাঁ, কিন্তু শুধু পরীক্ষার সময় 👉সঠিক উত্তর: A ▪️ব্যাখ্যা: এমপিওভুক্ত শিক্ষকরা শৃঙ্খলা বিধি মেনে চলার জন্য বাধ্য, আইন অনুযায়ী। ২২. জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও অনুমোদনের দায়িত্ব কার? A. শিক্ষা বোর্ড B. শিক্ষা মন্ত্রণালয় C. জাতীয় সংসদ D. এনটিআরসিএ 👉সঠিক উত্তর: B ▪️ ব্যাখ্যা: জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। ২৩. শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয় কে? A. শিক্ষা বোর্ড নিজে B. সরকার C. এনটিআরসিএ D. জেলা শিক্ষা অফিসার 👉সঠিক উত্তর: B ▪️ ব্যাখ্যা: শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত। ২৪. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেয় কে? A. শিক্ষা বোর্ড B. জেলা প্রশাসন C. এনটিআরসিএ D. গভর্নিং বডি 👉 সঠিক উত্তর: A ▪️ ব্যাখ্যা: শিক্ষা বোর্ড আইন অনুযায়ী বেসরকারি স্কুল ও কলেজের অনুমোদন দেয়। ২৫. এনটিআরসিএ নিবন্ধন কোন শিক্ষকদের জন্য বাধ্যতামূলক? A. সরকারি শিক্ষক B. বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক C. এনজিও পরিচালিত বিদ্যালয়ের শিক্ষক D. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 👉 সঠিক উত্তর: B ▪️ব্যাখ্যা: বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষককে এনটিআরসিএ নিবন্ধন বাধ্যতামূলক। ২৬. এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাজেট অনুমোদন করে কে? A. শিক্ষা বোর্ড B. শিক্ষা মন্ত্রণালয় C. জেলা প্রশাসন D. এনটিআরসিএ 👉সঠিক উত্তর: B ▪️ ব্যাখ্যা: সরকার প্রতিষ্ঠানের বাজেট ও এমপিওবিহীন খরচ অনুমোদন করে। ২৭. জাতীয় শিক্ষানীতিতে মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অবস্থান কী? A. বাধ্যতামূলক B. ঐচ্ছিক C. বাতিল D. পরীক্ষার বাইরে 👉 সঠিক উত্তর: A ▪️ ব্যাখ্যা: নৈতিক ও মূল্যবোধ শিক্ষাকে শিক্ষানীতিতে বাধ্যতামূলক অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৮. শিক্ষা বোর্ড আইন কার্যকর হয় কীভাবে? A. সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে B. বিদ্যালয়ের সিদ্ধান্তে C. গভর্নিং বডির ইচ্ছা অনুযায়ী D. জেলা প্রশাসনের নির্দেশে 👉সঠিক উত্তর: A ▪️ব্যাখ্যা: আইন সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হয়। ২৯. শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে— A. শিক্ষা বোর্ড B. গভর্নিং বডি C. এনটিআরসিএ D. জেলা শিক্ষা অফিস 👉 সঠিক উত্তর: C ▪️ ব্যাখ্যা: এনটিআরসিএ শিক্ষকের যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা পরিচালনা করে। ৩০. জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে মাঠপর্যায়ে প্রধান ভূমিকা পালন করে— A. শিক্ষা বোর্ড B. জেলা প্রশাসন C. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) D. এনটিআরসিএ 👉 সঠিক উত্তর: C ▪️ ব্যাখ্যা: DSHE শিক্ষানীতি বাস্তবায়ন, মান নিয়ন্ত্রণ ও পরিদর্শনের জন্য মাঠপর্যায়ে কাজ করে। ৩০. জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের প্রধান দায়িত্ব কোন সংস্থার? A. শিক্ষা বোর্ড B. এনটিআরসিএ C. শিক্ষা মন্ত্রণালয় D. গভর্নিং বডি 👉 সঠিক উত্তর: C ▪️ ব্যাখ্যা: জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের সর্বোচ্চ দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। ৩১. কোন শিক্ষানীতি বর্তমানে কার্ষকর আছে। A. ১৯৯৭ B. ২০০০ C. ২০০৯ D. ২০১০ 👉 সঠিক উত্তর: D ▪️ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমানে কার্যকর সর্বশেষ শিক্ষানীতি হলো জাতীয় শিক্ষানীতি ২০১০। ৩২. এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে বোঝায়— A. সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান B. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান C. সরকার কর্তৃক বেতন সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠান D. এনজিও পরিচালিত প্রতিষ্ঠান 👉 সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন সরকার দেয়। ৩৩. এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত শিক্ষক নিবন্ধনের মেয়াদ কত? A. ৫ বছর B. ১০ বছর C. নির্দিষ্ট সময় পর্যন্ত D. ৩ বছর 👉 সঠিক উত্তর: D ▪️ব্যাখ্যা: এনটিআরসিএ নিবন্ধন ৩ বছরের জন্য বৈধ। তবে বর্তমানে সেটিও বাতিল। ৩৪. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো কেমন প্রতিষ্ঠান? A. সম্পূর্ণ স্বাধীন B. বেসরকারি C. স্বায়ত্তশাসিত কিন্তু সরকার নিয়ন্ত্রিত D. এনজিও পরিচালিত 👉সঠিক উত্তর: C ▪️ ব্যাখ্যা: শিক্ষা বোর্ডগুলো স্বায়ত্তশাসিত হলেও সরকারের অধীন ও নিয়ন্ত্রিত। ৩৫. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক প্রধান কে? A. গভর্নিং বডির সভাপতি B. শিক্ষা অফিসার C. প্রতিষ্ঠান প্রধান D. বোর্ডের চেয়ারম্যান 👉 সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: আইন ও বিধি অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানই প্রশাসনিক প্রধান। ৩৬. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী কোন বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে? A. শুধুমাত্র ধর্ম শিক্ষা B. আইসিটি শিক্ষা C. কারিগরি শিক্ষা বাতিল D. সহশিক্ষা নিষিদ্ধ 👉 সঠিক উত্তর: B ▪️ব্যাখ্যা: শিক্ষার সব স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩৭. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোন দুটি সংস্থা জড়িত? A. শিক্ষা বোর্ড ও গভর্নিং বডি B. এনটিআরসিএ ও গর্ভনিং বোর্ড। C. এনজিও ও শিক্ষা অফিস D. মন্ত্রণালয় ও জেলা প্রশাসন 👉সঠিক উত্তর: B ▪️ ব্যাখ্যা: শিক্ষক নিবন্ধন ও সুপারিশ এনটিআরসিএ করে, এসএমসি বোর্ড অনুমোদন দেয়। ৩৮. এমপিওভুক্ত শিক্ষক কেন সহজে বদলি হতে পারেন না? A. তারা সরকারি কর্মচারী B. বদলি নিষিদ্ধ C. প্রতিষ্ঠান বেসরকারি হওয়ায় D. বোর্ডের নিয়ন্ত্রণ নেই 👉সঠিক উত্তর: C ▪️ ব্যাখ্যা: প্রতিষ্ঠান বেসরকারি হওয়ায় শিক্ষক বদলি সীমিত। তবে বদলি চালু হয়েছে। ৩৯. শিক্ষা সংক্রান্ত আইন সংশোধনের ক্ষমতা কার? A. শিক্ষা বোর্ড B. শিক্ষা মন্ত্রণালয় C. জাতীয় সংসদ D. এনটিআরসিএ 👉সঠিক উত্তর: C ▪️ ব্যাখ্যা: আইন প্রণয়ন ও সংশোধনের একমাত্র ক্ষমতা জাতীয় সংসদের। ৪০. প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের প্রশাসনিক ক্ষমতার মূল ভিত্তি কী? A. মৌখিক নির্দেশ B. সামাজিক রীতি C. আইন, বিধি ও নীতিমালা D. গভর্নিং বডির ইচ্ছা 👉 সঠিক উত্তর: C ৪০. বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের প্রশাসনিক ক্ষমতার মূল ভিত্তি কোনটি? A. গভর্নিং বডির ব্যক্তিগত সিদ্ধান্ত B. শিক্ষা বোর্ডের মৌখিক নির্দেশ C. প্রচলিত আইন, বিধি ও নীতিমালা D. সামাজিক রীতি ও প্রথা 👉সঠিক উত্তর: C ▪️ ব্যাখ্যা: প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের সকল ক্ষমতা আইন, বিধি, নীতিমালা ও সরকারি পরিপত্র দ্বারা নির্ধারিত। ৪১. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী কোন বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? A. কেবল পরীক্ষাভিত্তিক শিক্ষা B. মুখস্থ নির্ভর শিক্ষা C. নারী শিক্ষার প্রসার D. ধর্মীয় শিক্ষা বাতিল 👉সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: জাতীয় শিক্ষানীতি ২০১০ এ নারী শিক্ষা ও লিঙ্গসমতা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ৪২. এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান করে— A. শিক্ষা বোর্ড B. গভর্নিং বডি C. শিক্ষা মন্ত্রণালয় D. সরকার 👉 সঠিক উত্তর: D ▪️ ব্যাখ্যা: সরকার এমপিও (Monthly Payment Order) এর মাধ্যমে বেতন প্রদান করে। ৪৩. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুযায়ী শিক্ষা বোর্ডের প্রধান দায়িত্ব কোনটি? A. শিক্ষক নিয়োগ B. পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ C. এমপিও প্রদান D. প্রতিষ্ঠান পরিদর্শন 👉সঠিক উত্তর: B ▪️ব্যাখ্যা: শিক্ষা বোর্ডের মূল কাজ হলো পরীক্ষা পরিচালনা, ফল প্রকাশ ও সনদ প্রদান। ৪৪. কোন পরিস্থিতিতে এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত শিক্ষক নিবন্ধন বাতিল হতে পারে? A. বদলির আবেদন করলে B. অবসর গ্রহণ করলে C. গুরুতর শৃঙ্খলাভঙ্গ বা অনৈতিক কাজে D. এমপিও বন্ধ হলে 👉 সঠিক উত্তর: C ▪️ ব্যাখ্যা: গুরুতর অনৈতিকতা বা শৃঙ্খলাভঙ্গে নিবন্ধন বাতিল হতে পারে। ৪৫. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অবস্থান কী? A. ঐচ্ছিক B. বাতিল C. সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ D. শিক্ষার অবিচ্ছেদ্য অংশ 👉 সঠিক উত্তর: D ▪️ ব্যাখ্যা: নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা জাতীয় শিক্ষানীতির গুরুত্বপূর্ণ অংশ। ৪৬. এনটিআরসিএ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কোনটি? A. শিক্ষা বোর্ড পরিচালনা B. স্বচ্ছ ও মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ C. পাঠ্যক্রম প্রণয়ন D. পরীক্ষা গ্রহণ 👉 সঠিক উত্তর: B ▪️ব্যাখ্যা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করাই এনটিআরসিএর মূল লক্ষ্য। ৪৭. এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপর সরকারের নিয়ন্ত্রণ কেমন? A. আংশিক B. নেই C. পূর্ণ নিয়ন্ত্রণ D. শুধুমাত্র পরীক্ষায় 👉 সঠিক উত্তর: C ▪️ ব্যাখ্যা: প্রতিষ্ঠান বেসরকারি হলেও সরকার এমপিও ও নীতির মাধ্যমে আংশিক নিয়ন্ত্রণ করে। ৪৮. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইন মূলত প্রযোজ্য— A. কেবল সরকারি প্রতিষ্ঠানে B. স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে C. বেসরকারি স্কুল ও কলেজে D. মাদ্রাসা বোর্ডে 👉 সঠিক উত্তর: C ▪️ ব্যাখ্যা: এই আইন বেসরকারি স্কুল ও কলেজের প্রশাসন নিয়ন্ত্রণ করে। ৪৯. জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে মাঠপর্যায়ে প্রধান ভূমিকা পালন করে কোন সংস্থা? A. শিক্ষা বোর্ড B. এনটিআরসিএ C. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) D. জেলা প্রশাসন 👉 সঠিক উত্তর: C ▪️ব্যাখ্যা: DSHE শিক্ষানীতির বাস্তবায়ন ও তদারকি করে। ৫০. প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের সিদ্ধান্ত গ্রহণে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? A. ব্যক্তিগত অভিজ্ঞতা B. সামাজিক চাপ C. আইন ও বিধি মেনে চলা D. গভর্নিং বডির মৌখিক নির্দেশ 👉 সঠিক উত্তর: C