|
১. আপনি নিজেকে অন্য প্রার্থীদের চেয়ে কেন যোগ্য মনে করেন? উত্তর:আমার নেতৃত্বগুণ, দায়িত্ববোধ, শিক্ষা প্রশাসন সম্পর্কে ধারণা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আন্তরিকতা আমাকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরে। ২. আপনার সবচেয়ে বড় দুর্বলতা কী? উত্তর: আমি কাজের প্রতি বেশি মনোযোগী হওয়ায় কখনও কখনও অতিরিক্ত সময় ব্যয় করি। তবে এখন সময় ব্যবস্থাপনা আরও ভালোভাবে শেখার চেষ্টা করছি। ৩. আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কী ছিল? উত্তর:একটি কাজে প্রত্যাশিত ফল না পাওয়াটা আমার জন্য বড় শিক্ষা ছিল। সেটি থেকে পরিকল্পনা ও ধৈর্যের গুরুত্ব শিখেছি। ৪. ব্যর্থতা থেকে কী শিখেছেন? উত্তর:ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে-Failure is the pillar of success. তাই ব্যর্থতা আমাকে আরও দায়িত্বশীল, ধৈর্যশীল এবং বাস্তবমুখী হতে শিখিয়েছে। ৫. আপনি কি নিজেকে সফল মানুষ মনে করেন? উত্তর:আমি নিজেকে শেখার পথে থাকা একজন উন্নয়নশীল মানুষ মনে করি। প্রতিদিন নতুন কিছু শেখাই আমার কাছে সফলতা। ৬. ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন কখনো? উত্তর: হ্যাঁ, একটি কাজে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরে বুঝেছি আরও বিশ্লেষণ প্রয়োজন ছিল। এরপর থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাইয়ে বেশি গুরুত্ব দিই। ৭. কেউ অভিযোগ করলে কী করবেন? উত্তর:ধৈর্যের সাথে শুনবো, তথ্য যাচাই করবো এবং ন্যায়সঙ্গত সমাধান দেওয়ার চেষ্টা করবো। ৮. সহকর্মীরা আপনাকে কীভাবে বর্ণনা করবে? উত্তর:সহযোগিতাপূর্ণ, দায়িত্বশীল ও সৎ ব্যক্তি হিসেবে। ৯. নিজের কোন দিক উন্নত করতে চান? উত্তর: প্রযুক্তিনির্ভর শিক্ষা ও আধুনিক প্রশাসনিক দক্ষতা আরও উন্নত করতে চাই। ১০. জীবনের সবচেয়ে কঠিন সময়? উত্তর: চাপের মধ্যেও দায়িত্ব পালন করার একটি সময় আমার জন্য কঠিন ছিল, তবে সেটি আমাকে আরও শক্তিশালী করেছে। ১১. একজন প্রধান শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কী? উত্তর: সততা, নেতৃত্ব, ন্যায়পরায়ণতা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। ১২. শিক্ষকরা সিদ্ধান্ত মানতে না চাইলে? উত্তর:আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো এবং প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দেব। ১৩. প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন কীভাবে? উত্তর: নিয়মিত মনিটরিং, শিক্ষক-অভিভাবক সমন্বয় ও সচেতনতার মাধ্যমে। ১৪. অদক্ষ শিক্ষককে দক্ষ করবেন কীভাবে? উত্তর: প্রশিক্ষণ, পরামর্শ ও নিয়মিত একাডেমিক সহায়তার মাধ্যমে। ১৫. শিক্ষক রাজনীতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? উত্তর: প্রতিষ্ঠানের স্বার্থকে সবার উপরে রেখে নিরপেক্ষ প্রশাসন পরিচালনা করবো। ১৬. অধীনস্থ কেউ অসৎ হলে? উত্তর:প্রমাণের ভিত্তিতে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। ১৭. কঠোর নাকি বন্ধুসুলভ প্রশাসক? উত্তর: আমি মানবিক কিন্তু নিয়মের ক্ষেত্রে দৃঢ় প্রশাসক হতে চাই। ১৮. শিক্ষক ও প্রশাসকের পার্থক্য কী? উত্তর:শিক্ষক পাঠদান করেন, আর প্রশাসক পুরো শিক্ষা কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করেন। ১৯. ফলাফল খারাপ হলে? উত্তর: কারণ বিশ্লেষণ, বিশেষ ক্লাস, শিক্ষক সভা ও শিক্ষার্থী পর্যবেক্ষণ করবো। ২০. শিক্ষক নিয়মিত দেরি করলে? উত্তর:প্রথমে কারণ জানবো, পরে সতর্ক করবো এবং প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থা নেব। ২১. শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা কী? উত্তর:মানসম্মত শিক্ষা ও নৈতিক শিক্ষার ঘাটতি। ২২. শিক্ষার মান উন্নয়ন করবেন কীভাবে? উত্তর: দক্ষ শিক্ষক, প্রযুক্তি ব্যবহার ,নিয়মিত মূল্যায়ন, অভিভাবক সম্পৃক্ততা ২৩. নৈতিক অবক্ষয় রোধে কী করবেন? উত্তর: নৈতিক শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও কাউন্সেলিং বাড়াবো। ২৪. স্মার্ট শিক্ষা কী? উত্তর: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা। ২৫. নতুন কারিকুলাম সম্পর্কে মতামত? উত্তর: এটি দক্ষতা ও বাস্তবভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেয়, যা সময়োপযোগী। ২৬. পরীক্ষানির্ভর নাকি দক্ষতাভিত্তিক শিক্ষা? উত্তর: দক্ষতাভিত্তিক শিক্ষা বেশি কার্যকর, কারণ এটি বাস্তব জীবনে কাজে লাগে। ২৭. কোচিং নির্ভরতা কমাবেন কীভাবে? উত্তর: মানসম্মত ক্লাস ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে। ২৮. দুর্বল শিক্ষার্থীদের উন্নয়ন করবেন কীভাবে? উত্তর: বিশেষ ক্লাস, কাউন্সেলিং ও অভিভাবক যোগাযোগের মাধ্যমে। ২৯. ঝরে পড়া রোধ করবেন কীভাবে? উত্তর: আনন্দমুখর শিক্ষা পরিবেশ ও অভিভাবক সচেতনতার মাধ্যমে। ৩০. প্রযুক্তির গুরুত্ব কী? উত্তর: প্রযুক্তি শিক্ষাকে সহজ, আকর্ষণীয় ও কার্যকর করে। |
|
৩১. প্রভাবশালী ব্যক্তি চাপ দিলে? উত্তর:নিয়ম ও নৈতিকতার বাইরে কোনো সিদ্ধান্ত নেব না। ৩২. প্রশ্নপত্র ফাঁস হলে? উত্তর: দ্রুত তদন্ত, কর্তৃপক্ষকে অবহিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৩৩. শিক্ষার্থীদের মারামারি হলে? উত্তর: উভয়ের কথা শুনে কাউন্সেলিংয়ের মাধ্যমে সমাধান করবো। ৩৪. শিক্ষক-অভিভাবক দ্বন্দ্ব হলে? উত্তর: উভয় পক্ষের সাথে আলোচনা করে সমাধান করবো। ৩৫. মিডিয়ায় নেতিবাচক সংবাদ হলে? উত্তর: তথ্য যাচাই করে স্বচ্ছতার সাথে বিষয়টি সমাধান করবো। ৩৬. দুর্নীতি আবিষ্কার করলে? উত্তর: প্রমাণ সংগ্রহ করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। ৩৭. মানসিকভাবে ভেঙে পড়া শিক্ষার্থী? উত্তর: কাউন্সেলিং ও অভিভাবকের সহযোগিতার মাধ্যমে পাশে থাকবো। ৩৮. অভিভাবক শিক্ষককে অপমান করলে? উত্তর: শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সম্মানজনক সমাধান করবো। ৩৯. রাজনৈতিক প্রভাব মোকাবিলা করবেন কীভাবে? উত্তর: প্রতিষ্ঠানের নিয়ম ও নিরপেক্ষতা বজায় রাখবো। ৪০. নকল বন্ধ করা সম্ভব? উত্তর:সচেতনতা, কঠোর তদারকি ও নৈতিক শিক্ষা নিশ্চিত করলে অনেকাংশে সম্ভব। ৪১. সততা কেন জরুরি? উত্তর: সততা ছাড়া শিক্ষা প্রশাসনে আস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। ৪২. অন্যায়ের সাথে আপস করেছেন? উত্তর:না, আমি নৈতিকতা ও নিয়মকে সর্বোচ্চ গুরুত্ব দিই। ৪৩. ঘুষের প্রস্তাব পেলে? উত্তর: সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবো। ৪৪. কাউকে কঠিন শাস্তি দিয়েছেন? উত্তর: শাস্তির আগে সবসময় সংশোধনের সুযোগ দেওয়াকে গুরুত্ব দিই। ৪৫. নেতৃত্বে মানবিকতা নাকি কঠোরতা? উত্তর: দুটোরই ভারসাম্য প্রয়োজন। ৪৬. ৫ বছরে প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চান? উত্তর: একটি শৃঙ্খলাবদ্ধ, প্রযুক্তিনির্ভর ও ফলাফলমুখী প্রতিষ্ঠান হিসেবে। ৪৭. প্রথম ৩টি পরিকল্পনা কী হবে? উত্তর: ১. শৃঙ্খলা উন্নয়ন ২. ডিজিটাল শিক্ষা ৩. ফলাফল উন্নয়ন ৪৮. শিক্ষা মন্ত্রী হলে কী পরিবর্তন আনতেন? উত্তর: নৈতিক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণে আরও গুরুত্ব দিতাম। ৪৯. শিক্ষা জাতির মেরুদণ্ড কেন? উত্তর: কারণ শিক্ষিত জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সচেতন সমাজ গঠন করে। ৫০. আমরা কেন আপনাকেই নিয়োগ দেব? উত্তর: আমার নেতৃত্বগুণ, সততা, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার মান উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠানকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। |
