Noun | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১। Noun: যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, সমষ্টি, অবস্থা বা গুণের নাম বুঝায় তাকে Noun বলে। Noun প্রধানত দুই প্রকার। যথাঃ- 1. Concrete noun-ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য 2. Abstract noun – গুনবাচক বিশেষ্য যে Noun এর বাহ্যিক অবস্থান আছে এবং যাকে ইন্দ্রিয় দ্বারা উপলব্দি করা যায় তাকে Contrete noun বলে। যেমনঃ- Kamal, Book, Cow, Dhaka, Army, Poor, Good ইত্যাদি। Concrete Noun আবার চার প্রকার। যথাঃ- 1. Proper Noun –নামবাচক বিশেষ্য 2. Common Noun-জাতিবাচক বিশেষ্য 3. Collective Noun-সমষ্টিবাচক বিশেষ্য 4. Material Noun- বস্তুবাচক বিশেষ্য সুতরাং Noun মোট পাঁচ প্রকার। যথাঃ- 1. Proper Noun 2. Common Noun 3. Collective Noun 4. Material Noun 5. Abstract Noun পাঁচ প্রকার Noun এর বিস্তারিত আলোচনাঃ 1.Proper Noun: যে Noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সাগর, মহাসাগর, পত্রিকা ইত্যাদির নাম বুঝায় তাকে Proper Noun বলে। যেমনঃ Shihab, Dhaka, The Padma, The Quran, The Ittefaq, The Meghna, the Bible, January, Friday, The Sun, The Earth, (Proper Noun এর প্রথম অক্ষর সব সময় Capital Letter হয় ) 2.Common Noun: যে Noun দ্বারা কোনো জাতি বা শ্রেণির একটিকে না বুঝিয়ে সকলের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে। যেমনঃ Dhaka is a big city. ( city সকল শহরের সাধারণ নাম ) The cow is a domestic animal.( animal সকল প্রাণীর সাধারণ নাম, cow সকল গরুর সাধারণ নাম ) Man is mortal. (man সকল মানুষের সাধারণ নাম ) The meghna is a big river. (river-সকল নদীর সাধারণ নাম )
3.Collective Noun: যে noun দ্বারা একজাতীয় কোন ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে। যেমনঃ team, class, party, army, library, assembly, navy, board, bundle, gang, swarm, audience, mass ইত্যাদি। (Note: Collective Noun সর্বদা neuter gender হয় এবং এর পরে verb singular হয় ।)
4.Material Noun: যে noun দ্বারা কোন পদার্থের সমূদয় অংশকে অখন্ডভাবে বুঝায় এবং যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না , শুধু পরিমাপ করা যায় তাকে Material noun বলে। যেমনঃ Milk, Tea, Iron, Wood, Gold (Note: Material Noun এর পূর্বে সাধারণত কোনো Article বসে না তবে নির্দিষ্ট করে বুঝালে এর পূর্বে Article ‘the’ বসে।)
5.Abstract Noun: যে noun কোন ব্যক্তি বা বস্তুর গুন, অবস্থা বা কার্যের নাম প্রকাশ করে এবং যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়, শুধু অনুভব করতে পারি তাকে Abstract noun বলে। যেমনঃ Honesty, Poverty, Theft, Kindness, Sight, Knowledge, Advice, Service, Education, Obedience, Anxiety, Depth, Height, Boyhood, Childhood, Heroism, Studentship ইত্যাদি। (Note: Abstact Noun গুলো Singular noun হিসাবে ব্যবহ্রত হয় এবং verb এর Singular number হয়। এগুলোর শেষে সাধারণত ness, tion, sion, hood, ship, ism, t, ey ইত্যাদি বসে। )
Countable noun & Uncountable noun:
পাঁচ প্রকার Noun কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমনঃ 1. Countable noun 2. Uncountable noun 1.Countable noun: যে সকল noun কে গণনা বা count করা যায় তাদেরকে countable noun বলে। যেমনঃ boy, girl, cow, man, book, river ইত্যাদি। ( সাধারণত proper, common, ও collective noun গুলো countable noun ) 2.Uncountable noun: যে সকল noun কে গণনা বা count করা যায় না তাদেরকে Uncountable noun বলে। যেমনঃ #Diseases(ব্যাধি) Malaria, cholera, cancer, AIDS, dysentery, influenza, ইত্যাদি। # Game(খেলাধুলা) Football, cricket, hockey, badminton, chess, tennis, volleyball ইত্যাদি। # Natural phenomena (প্রাকৃতিক ব্যাপার ) heat, electricity, sunshine, darkness, weather ইত্যাদি। # Solid substances and materials (কঠিন পদার্থ ) Earth, bread, rice, paper, cotton, nylon ইত্যাদি। # Liquids( তরল পদার্থ )Water, oil, tea, milk, ink, soup, coffee ইত্যাদি। # Gases ( গ্যাস ) Oxygen, hydrogen, steam, smoke, air ইত্যাদি। # Language ( ভাষা ) Bangla, English, French, German ইত্যাদি। #Abstractions ( দেখা বা ধরা ছোয়া যায় না এমন কিছু ) courage, hope, mercy, equality, honesty, ignorance, love, sympathy, beauty, peace, safety, freedom, horror, pity ইত্যাদি। # Academic disciplines ( পাঠ্য বিষয় ) physice, biology, chemistry, history, geography ইত্যাদি। # Small particles( ক্ষুদ্রকণা বিশিষ্ট পদার্থ ) Sand, rich, flour, salt ইত্যাদি। # Other intangibles ( অন্যান্য অদৃশ্য বিষয় ) information, work, advice, knowledge, death, fear, belief, experience, news ইত্যাদি। # Verbal Noun ( verb থেকে উৎপন্ন noun সমূহ ) camping, cooking, clothing, parking, trimming ইত্যাদি। # Other things: baggage, damage, luggage, furniture, jam, hair, scenery ইত্যাদি।
Formation of nouns
1. Adjective এর শেষে ness যোগ করে noun গঠন করা যায়। যেমন-
2. Adjective এর শেষে le, el, al, il, ile থাকলে এদের শেষে ty বা ity যোগ করে noun গঠন করা হয়। যেমনঃ
3. Adjective এর শেষে ous থাকলে এর পরিবর্তে ity বা ety যোগ করে noun গঠন করা হয়। যেমন-
4. কত গুলো adjective এর শেষে hood/ dom ইত্যাদি যোগ করে noun গঠন করা হয়। যেমন-
5. Adjective এর শেষে th যোগ করে noun গঠন করা হয়। যেমন-
6. Adjective এর শেষে ar বা or থাকলে তার শেষে ity যোগ করে noun গঠন করা হয়। যেমন-
7. Adjective এর শেষে ure থাকলে এর শেষের e এর পরিবর্তে ity/ ety যোগ করে noun গঠন করা হয়। যেমন-
Verb থেকে Noun গঠন
|
.jpeg)