Pronoun
Pronoun: Noun বা Noun phrase এর পরিবর্তে যে word ব্যবহৃত হয় তাকে pronoun বলে। যেমন-
1. Kamal is an intelligent boy and everybody like him.
2. Shahid has done the work but it is not correct.
এখানে kamal এর পরিবর্তে him ব্যবহৃত হয়েছে এবং the work এর পরিবরতে it ব্যবহৃত হয়েছে। সুতরাং him এবং it এখানে Pronoun.
Pronoun এর প্রকার ভেদ
Pronoun কে মোট আট ভাগে ভাগ করা যায়। যথাঃ
1.personal pronoun
2.Demonstrative pronoun
3.Relative pronoun
4.Interrogative pronoun
5.Distributive pronoun
6.Reciprocal pronoun
7.Indefinite pronoun
8.Reflexive and emphatic pronoun
1.personal pronoun : যে Noun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে personal pronoun বলে। যেমন-
We are student.
You are a good boy.
We heard it yesterday.
Personal pronoun তিন প্রকার। যথা-
1.personal pronoun of the first person: যেমন- I, we, me, us, my, our, mine, ours ইত্যাদি ।
2.personal pronoun of the second person: যেমন-you, your, yours ইত্যাদি।
3.personal pronoun of the third person: যেমন-he, she, it, him, her, hers, his, they, them, their, theirs ইত্যাদি।
2. Demonstrative pronoun: যে pronoun কোন ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে তাকে নির্দেশ করে তাকে Demonstrative pronoun বলে। যেমন-
This is our country.
These are her views.
That is a small cottage.
Those are good books.
3. Relative pronoun: Re শব্দের অর্থ পেছন বা পূর্ব এবং lative শব্দের অর্থ সম্পর্ক । সুতরাং যে pronoun পূর্ববর্তী noun বা pronoun এর পরে বসে দুইটি sentence কে সংযুক্ত করে সম্পর্ক স্থাপন করে তাকে relative pronoun বলে।
যেমনঃ
I know the man who saved my life.
This is the house where my mother died.
This is the pen that I bought some days ago.
The pen which you gave me is lost.
4. Interrogative pronoun : যে সকল Pronoun দ্বারা কোন কিছু সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাদেরকে Introgative Pronoun বলে। যেমনঃ-
Who is Shakepeare?
Whom did you help ?
Which mangoes have you tasted ?
What is your sister's name ?
5. Distributive pronoun : যে Pronoun দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বুঝায় তাকে Distributive pronoun বলে। যেমনঃ
Each of the girls failed in the exam.
Either of the students has done well.
Neither of the boys tells the truth.
6. Reciprocal pronoun : যে Pronoun দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্যকরণ ও সম্পর্ক বুঝায় তাকে Reciprocal Pronoun বলে। যেমনঃ
Rina and Rekha love each other.
They quarrelled one another.
7. Indefinite pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বুঝায় তাকে Indefinite Pronoun বলে। যেমনঃ
Somebody has killed the tiger.
Any of the pens will do.
One should keep one's promise.
None of the poets are rewarded.
8. Reflexive and emphatic pronoun: Reflex অর্থ পশ্চাতে ফেরা। সুতরাং Personal Pronoun এর সঙ্গে self বা selves যুক্ত হয়ে কোন Pronoun যখন Object হিসেবে ব্যবহৃত হয় এবং পশ্চাতে ফিরে পুনরায় Subject কে নির্দেশ করে তখন তাকে Reflexive Pronoun বলে। যেমনঃ
He killed himself.
We hurt ourselves.
You will hurt yourself.
.jpeg)