ইলমে তাজবীদঃ

ইলমে তাজবীদঃ তাজবীদ শব্দের আভিধানিক অর্থ বিন্যাস করা, সুন্দর করা ও সাজানো।
পারিভাষিক অর্থে যে ইলমের মাধ্যমে আল-কুরআনুল কারিমের প্রতিটি মাখরাজ ও সিফাত যথাযথভাবে জানা যায় তাকে ইলমে তাজবীদ বলা হয়।

১নং তাজবীদঃ ওয়াজিব গুন্না (অর্থ নাকের মধ্যে গুন গুন করা আবশ্যক) হরকতের বাম পাশে নুন অথবা মীম অক্ষরে তাশদীদ চিহ্ন যদি পাই, তাহলে গুন্না করা করা ওয়াজিব হয়। ওয়াজিব গুন্নাহর হরফ হচ্ছে দুইটি। যথা- মিম (م) ও নূন (ن)। এই দুইটি হরফের উপর তাশদীদ আসলে মিম (م) এবং নূন (ن) কে গুন্নাহ করে পড়তে হয়। যেমন- اَنَّ-اِنّ-اُنَّ / اَمَّ- اَمِّ-اَمُّ

২নং তাজবীদঃ ইস্তিলা (অর্থ মোটা করা ) ইস্তিলার ৭টি অক্ষর। যথাঃ ظ ط ض ص خ غ ق
৩নং তাজবীদঃ ছফির(অর্থ শিস দেওয়া ) ছফিরের হরফ তিনটি, যথাঃ- ز س ص
৪নং তাজবীদঃ ক্বলবলাহ (অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা ) ক্বল ক্বলার হরফ ৫টি, যথাঃ- د ج ب ط ق
এই অক্ষর গুলোতে শাকিন থাকলে ক্বল ক্বলা করতে হয়।